বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ ‘ইসলামী আইন সংরক্ষণ পরিষদ’ গঠন: আনুষ্ঠানিক যাত্রা শুরু ১৫ অক্টোবর ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

হলি আর্টিসানে হামলার পলাতক আসামি রিপন গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গুলশানের হলি আর্টিসানে হামলা মামলার পলাতক আসামি রিন গ্রেফতার হয়েছে। গাজীপুরের টঙ্গী এলাকা থেকে শনিবার মধ্য রাতে গ্রেফতার হওয়া আসামি মামুনুর রশিদ রিপন বলে জানায় র‌্যাব।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান বলেন, শনিবার মধ্যরাতে গাজীপুরের বোর্ডবাজার এলাকায় একটি বাস থেকে তাকে আটক করা হয়। হালুয়াঘাট থেকে ঢাকায় আসছিলেন তিনি।

হলি আর্টিসানে জঙ্গি হামলা অর্থ, অস্ত্র ও বিস্ফোরক সরবরাহ করেছেন রিপন। তিনি জেএমবির অন্যতম শুরা সদস্য বলেও জানান মুফতি মাহমুদ।

রোববার কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ