বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আমিরে মজলিসের আজ শুরু হচ্ছে তিন দিনব্যাপী হজ ও ওমরাহ মেলা শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ

ইসরাইলের ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে সিরিয়ার সামরিক বাহিনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দামেস্ক বিমানবন্দরের কাছে সিরিয়ার সামরিক বাহিনী ইসরাইলের সাতটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। তবে এঘটনায় হতাহতের ঘটনা ঘটেনি।

সিরিয়ার এক সামরিক সূত্র বলছে, আমাদের বিমান প্রতিরক্ষাব্যবস্থা ইসরাইলের একটি আগ্রাসন নস্যাৎ করে দিয়েছে।

দামেস্ক বিমানবন্দরের কাছে সিরিয়ার সামরিক বাহিনী ইসরাইলের সাতটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। হতাহতের কোন ঘটনা ঘটেনি। এমন কি বিমানবন্দরেরও কোনো ক্ষতি হয়নি বলে দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এ ঘটনার কিছুক্ষণ পরই ইসরাইলি বাহিনী দাবি করেছে, তাদের আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা দিয়ে একটি রকেট ভূপাতিত করেছে। রকেটটি গোলানের উত্তর অংশ লক্ষ্য করে ছোড়া হয় বলে ইসরাইল দাবি করেছে। তবে রকেটটি কোথা থেকে ছোড়া হয়েছে তা সামরিক বিবৃতিতে পরিষ্কার করা হয়নি।

সুত্র: আল জাজিরা।

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ