বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মিরপুরে উচ্ছেদ অভিযানে হামলা-ভাঙচুর, ৪ মামলায় আসামি ২ হাজার প্রবীণদের সুস্থতায় সুষম খাদ্য ও সঠিক পরিচর্যা জরুরি ‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ

'টেলিভিশন ও অনলাইনের জন্য নীতিমালা প্রণয়ন করবে সরকার'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, যুগের সাথে তাল মিলিয়ে টেলিভিশন ও অনলাইনের জন্য নীতিমালা প্রণয়ন করবে সরকার। তবে তথ্য মন্ত্রণালয় নতুন হওয়ায় এজন্য তার কিছুটা সময় লাগবে বলেও জানান তিনি।

আজ সোমবার দুপুরে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী এ সময় জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপির অভিযোগ অস্বীকার করে বলেন, বিএনপি আগেই জানতো তাদের ভরাডুবি হবে। এজন্য তারা ৩০০ আসনে ৮০০ জনকে মনোনয়ন দিয়েছিল।

তিনি আরো বলেন, সত্যিকার অর্থে এই নির্বাচনের মতো এতো শান্তিপূর্ণ নির্বাচন অতীতে আর হয়নি। এবারের নির্বাচনে পুলিশ ও জনগণ কেউই আহত হয়নি। বিএনপি নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে দেশে বিদেশে অপপ্রচার ও নানা ধরনের কথা ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ