বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ ।। ২৩ আশ্বিন ১৪৩৩ ।। ২৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্র-রাজনীতিতে উলামাদের উপেক্ষা করার পরিণতি ভালো হয় না: পীর সাহেব চরমোনাই দারুল আজহার মাদরাসায় ১২ শিক্ষার্থীর কোরআনের সবক প্রদান জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের নতুন কমিটি ঘোষণা ‘তেল-গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম বাড়ায় জনগণের নাভিশ্বাস’ ঝালকাঠিতে খতমে নবুয়ত সম্মেলন সফল করতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শীলন বাংলাদেশ-এর ১২৩-তম সাহিত্য সভা শুক্রবার ‘ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ’ ‘১২ অক্টোবরের মধ্যে ওয়ার্ডভিত্তিক ডেঙ্গু সংক্রমণের হার জানা যাবে’ কাম্য কুরআনি বিধি ঢাবিতে নিকাব নিয়ে কটূক্তির অভিযোগ, শিক্ষিকা তাসনিম সিরাজকে বহিষ্কারের দাবি ছাত্র জমিয়তের

মারজিয়া হাশেমি আটকে পাকিস্তানী সাংবাদিকদের প্রতিবাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরানের ইংলিশ নিউজ চ্যানেল প্রেস টিভির নারী সাংবাদিক ও নিউজ প্রেজেন্টার মারজিয়া হাশেমিকে আটক করার প্রতিবাদে পাকিস্তানের করাচি শহরে সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা বিক্ষোভ করেছেন।

আজ (সোমবার) করাচি শহরে এ বিক্ষোভের সময় অংশগ্রহণকারীরা মারজিয়া হাশেমিকে বিনা অভিযোগে আমেরিকায় আটক রাখার নিন্দা জানান।

তারা বলেন, এ ধরনের আটক মানবাধিকারের লঙ্ঘন এবং বাক-স্বাধীনতার পরিপন্থি।

এদিকে, রাজনৈতিক বিশ্লেষক জন স্টেপলিং বলেন, মারজিয়া হাশেমিকে আটক করার মধ্যমে আমেরিকা ‘বৃদ্ধিবৃত্তিক সন্ত্রাসবাদ’ চালিয়েছে।

ইরানের স্বাধীনচেতা নীতিতে আমেরিকা খুব বেশি ক্ষুব্ধ  বলেও মন্তব্য করেন স্টেপলিং।

আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যে জন্মগ্রহণকারী মার্জিয়ার আগের নাম ছিল মেলানি ফ্রাঙ্কলিন। খ্রিস্টান পরিবারে বেড়ে ওঠা এই নারী পরিণত বয়সে ইসলামি প্রজাতন্ত্র ইরানের স্থপতি ইমাম খোমেনি’র চিন্তাদর্শনে প্রভাবিত হয়ে ইসলাম গ্রহণ করেন।

এরপর এক ইরানি নাগরিকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর মার্জিয়া হাশেমি নাম বেছে নেন তিনি।

-আরএইচ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ