বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ ।। ২৩ আশ্বিন ১৪৩৩ ।। ২৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্র-রাজনীতিতে উলামাদের উপেক্ষা করার পরিণতি ভালো হয় না: পীর সাহেব চরমোনাই দারুল আজহার মাদরাসায় ১২ শিক্ষার্থীর কোরআনের সবক প্রদান জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের নতুন কমিটি ঘোষণা ‘তেল-গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম বাড়ায় জনগণের নাভিশ্বাস’ ঝালকাঠিতে খতমে নবুয়ত সম্মেলন সফল করতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শীলন বাংলাদেশ-এর ১২৩-তম সাহিত্য সভা শুক্রবার ‘ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ’ ‘১২ অক্টোবরের মধ্যে ওয়ার্ডভিত্তিক ডেঙ্গু সংক্রমণের হার জানা যাবে’ কাম্য কুরআনি বিধি ঢাবিতে নিকাব নিয়ে কটূক্তির অভিযোগ, শিক্ষিকা তাসনিম সিরাজকে বহিষ্কারের দাবি ছাত্র জমিয়তের

খাশোগি হত্যাকাণ্ড নিয়ে আন্তর্জাতিক তদন্তের পরিকল্পনা তুরস্কের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি প্রখ্যাত সাংবাদিক জামাল খাশোগি হত্যা নিয়ে আবারো আন্তর্জাতিক তদন্ত চালু করার পরিকল্পনা করছে তুরস্ক।

গতকাল সোমবার আল জাজিরার বরাতে জানা যায় ইস্তাম্বুলে এক বৈঠকে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসগলু এ কথা জানিয়েছেন।

কাভুসগলু বলেন, সৌদি আরব খাশোগি হত্যাকাণ্ড নিয়ে তাদের তদন্তে পাওয়া কোন তথ্য আমাদের দেননি।

উল্লেখ্য, গত বছরের ২ অক্টোবর বিয়ের কাগজপত্র আনতে গিয়ে ইস্তাম্বুলের সৌদি দূতাবাসে খুন হন সাংবাদিক জামাল খাশোগি। তুর্কি গোয়েন্দারা জানিয়েছে, তাকে হত্যার নির্দেশ দিয়েছে সৌদি আরবের সর্বোচ্চ কর্তৃপক্ষ।

প্রথম কয়েক সপ্তাহ এ হত্যাকাণ্ডে কোন সংশ্লিষ্টতার কথা অস্বীকার করলেও পরবর্তীতে হত্যাকাণ্ডে তাদের সংশ্লিষ্টতা স্বীকার করে সৌদি আরব। তাদের দাবি, এক গোয়েন্দা শীর্ষ কর্মকর্তার তত্ত্বাবধায়নে পরিচালিত অভিযানে খাশোগিকে হত্যা করা হয়েছে। এতে সৌদি কর্তৃপক্ষ জড়িত ছিল না।

তুরস্কের দাবি, খাশোগির হত্যাকাণ্ড পূর্ব-পরিকল্পিত ছিল। এ বিষেয়ে কাভুসগলু বলেন, আমাদের তদন্তের কারণে খাশোগির হত্যাকাণ্ডের দায়ভার স্বীকার করতে বাধ্য হয়েছে সৌদি আরব।

তুর্কি পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, আমরা আগামী কয়েকদিনের মধ্যে এ ঘটনায় একটি আন্তর্জাতিক তদন্ত চালু করার প্রস্তুতি নিয়েছি। আমরা এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবো খুব তাড়াতড়ি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ