বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আমিরে মজলিসের আজ শুরু হচ্ছে তিন দিনব্যাপী হজ ও ওমরাহ মেলা শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ

বগুড়া থেকে গণআন্দোলন শুরু হবে: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে কারামুক্ত করতে, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে আন্দোলনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এজন্য বগুড়া থেকে ঐক্যবদ্ধ গণআন্দোলন শুরু করতে হবে।

আজ বুধবার দুপুরে বগুড়ার গকুল এলাকায় একটি হোটেলে জেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এ আহ্বান জানান মির্জা ফখরুল। এর আগে সকালে তিনি নিজ জেলা ঠাকুরগাঁও থেকে ঢাকার উদ্দেশে রওনা হন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন চাঁন, সাবেক এমপি গোলাম মুহাম্মদ সিরাজ, জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট একেএম মাহবুবুর রহমান, সাবেক সভাপতি রেজাউল করিম বাদশাহসহ অনেকে।

নেতাকর্মীদের উদ্দেশে ফখরুল বলেন, ‘আওয়ামী লীগের দেয়া মিথ্যা মামলায় খালেদা জিয়া প্রায় বছর খানেক জেলে। এদিকে ‘দেশনায়ক’ তারেক রহমান বিদেশে। এজন্য খালেদা জিয়াকে জেল থেকে বের করতে ও তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করতে আন্দোলনের বিকল্প নেই। আর এ আন্দোলন ঐক্যবদ্ধভাবে বগুড়া থেকেই শুরু করতে হবে।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ