বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ ।। ২৩ আশ্বিন ১৪৩৩ ।। ২৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্র-রাজনীতিতে উলামাদের উপেক্ষা করার পরিণতি ভালো হয় না: পীর সাহেব চরমোনাই দারুল আজহার মাদরাসায় ১২ শিক্ষার্থীর কোরআনের সবক প্রদান জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের নতুন কমিটি ঘোষণা ‘তেল-গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম বাড়ায় জনগণের নাভিশ্বাস’ ঝালকাঠিতে খতমে নবুয়ত সম্মেলন সফল করতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শীলন বাংলাদেশ-এর ১২৩-তম সাহিত্য সভা শুক্রবার ‘ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ’ ‘১২ অক্টোবরের মধ্যে ওয়ার্ডভিত্তিক ডেঙ্গু সংক্রমণের হার জানা যাবে’ কাম্য কুরআনি বিধি ঢাবিতে নিকাব নিয়ে কটূক্তির অভিযোগ, শিক্ষিকা তাসনিম সিরাজকে বহিষ্কারের দাবি ছাত্র জমিয়তের

বিশ্ব মানচিত্র থেকে ইসরাইলকে নিশ্চিহ্ন করতে প্রস্তুত ইরান: সেনাপ্রধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসরাইলকে চরম এক বার্তা দিয়েছেন ইরানের বিমান বাহিনীর ব্রিগেডিয়ার জেলারেল আজিজ নাসিরজাদে। তিনি বলেছেন, ‘সম্মুখ সমরে ইসরায়েলকে বিশ্ব মানচিত্র থেকে নিশ্চিহ্ন করার জন্য প্রস্তুত রয়েছে ইরান।

সিরিয়ায় ইসরাইল নিয়ন্ত্রিত গোলান উপত্যকায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পর এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আজিজ নাসিরজাদে।

ইরান গোলান উপত্যকায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পর পাল্টা আঘাত হিসেবে সোমবার সিরিয়ায় ইরানি লক্ষ্যবস্তু লক্ষ্য করে একাধারে কয়েকটি বিমান হামলা চালানো হয়েছে বলে ইসরাইলের সামরিক বাহিনী দাবি করেছে। ফলে দুই চির-প্রতিদ্বন্দ্বী দেশ দিন-রাত উত্তেজনার পর আগামীতে আরও আঘাত এবং পাল্টা আঘাতের আশঙ্কা করা হচ্ছে। এর মধ্যে ইরানের ব্রিগেডিয়ার জেনারেলের এমন মন্তব্যে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।

অন্যদিকে, ইসরাইলের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল জোনাথান কনরিকাস জানিয়েছেন, তার দেশের বাহিনী সিরিয়ার রাজধানী দামেস্কের ভেতর ও আশেপাশে ইরানি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এর মধ্যে শহরের আন্তর্জাতিক বিমানবন্দরও অন্তর্ভুক্ত। পাশাপাশি তিনি দাবি করেছেন, রাতভর চালানো ওই হামলার লক্ষ্য ছিল গোলাবারুদ ডিপো, গোয়েন্দা চৌকি ও প্রশিক্ষণ শিবির।

এমনকী দামেস্ক বিমানবন্দরে অবস্থিত ইরানি গুদামেও হামলা চালানো হয়েছে। কনরিকাস জানান, হামলার পর সেখানে ফের বিস্ফোরণ ঘটে। অর্থাৎ গোলাবারুদের বিস্ফোরণ হয়।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ