বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ ।। ২৩ আশ্বিন ১৪৩৩ ।। ২৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্র-রাজনীতিতে উলামাদের উপেক্ষা করার পরিণতি ভালো হয় না: পীর সাহেব চরমোনাই দারুল আজহার মাদরাসায় ১২ শিক্ষার্থীর কোরআনের সবক প্রদান জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের নতুন কমিটি ঘোষণা ‘তেল-গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম বাড়ায় জনগণের নাভিশ্বাস’ ঝালকাঠিতে খতমে নবুয়ত সম্মেলন সফল করতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শীলন বাংলাদেশ-এর ১২৩-তম সাহিত্য সভা শুক্রবার ‘ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ’ ‘১২ অক্টোবরের মধ্যে ওয়ার্ডভিত্তিক ডেঙ্গু সংক্রমণের হার জানা যাবে’ কাম্য কুরআনি বিধি ঢাবিতে নিকাব নিয়ে কটূক্তির অভিযোগ, শিক্ষিকা তাসনিম সিরাজকে বহিষ্কারের দাবি ছাত্র জমিয়তের

রাজনীতিতে এসেই কংগ্রেসের বড় পদ পেলেন প্রিয়াঙ্কা গান্ধি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজনীতিতে এসেই প্রিয়াঙ্কা গান্ধি কংগ্রেসে বড় পদ পেলেন। লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রথমবারের মতো সক্রিয় রাজনীতিতে নামলেন তিনি। ২০১৯ সালে ভোটের আগে প্রিয়াঙ্কাকে ময়দানে নামিয়ে কংগ্রেস বড় চমক দিলো বলে মনে করা হচ্ছে।

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর বোন প্রিয়াঙ্কাকে সক্রিয় রাজনীতিতে দেখতে চাওয়ার দাবি বহুদিন ধরেই ছিল কংগ্রেস কর্মী-সমর্থকদের মধ্যে। লোকসভা ভোটের আগে সেই দাবি পূরণ করে মাস্টারস্ট্রোক দিল কংগ্রেস।

উত্তরপ্রদেশকে দু-ভাগে ভাগ করে তার একটা দায়িত্ব দেয়া হয়েছে প্রিয়াঙ্কার কাঁধে। আজ বুধবার পূর্ব উত্তরপ্রদেশের কংগ্রেস সাধারণ সম্পাদকের পদ দেয়া হয়েছে প্রিয়াঙ্কা গান্ধী ভডরাকে। অন্য ভাগের দায়িত্ব পেয়েছেন জ্য়োতিরাদিত্য সিন্ধিয়া।

মা সোনিয়া ও ভাই রাহুলের নির্বাচনী কেন্দ্র উত্তরপ্রদেশের অমেঠি ও রায়বরেলির মধ্যেই নিজের রাজনৈতিক ভূমিকা সীমাবদ্ধ করে রেখেছিলেন প্রিয়াঙ্কা। তবে লোকসভা ভোটের আগে কংগ্রেস নেতৃত্ব বুঝেছে যে উত্তরপ্রদেশের মতো ৮০টি আসনের রাজ্যের দায়িত্ব একজনের কাঁধে দেয়া সমীচিন হবে না। তাই প্রিয়াঙ্কাকেও নিয়ে আসা হল সক্রিয় রাজনীতিতে। প্রিয়াঙ্কার রাজনীতিতে আসার ফলে উত্তরপ্রদেশে ঝিমিয়ে থাকা কংগ্রেস কর্মীরা নতুন মনোবল পাবেন।

প্রিয়াঙ্কার রাজনীতিতে যোগদান প্রসঙ্গে রাহুল গান্ধী বলেছেন, ‘আমার বোন খুবই দক্ষ। উনি আমার সঙ্গেই কাজ করবেন। ব্যক্তিগত ভাবে আমি খুবই খুশি।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ