বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ ।। ২৩ আশ্বিন ১৪৩৩ ।। ২৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্র-রাজনীতিতে উলামাদের উপেক্ষা করার পরিণতি ভালো হয় না: পীর সাহেব চরমোনাই দারুল আজহার মাদরাসায় ১২ শিক্ষার্থীর কোরআনের সবক প্রদান জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের নতুন কমিটি ঘোষণা ‘তেল-গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম বাড়ায় জনগণের নাভিশ্বাস’ ঝালকাঠিতে খতমে নবুয়ত সম্মেলন সফল করতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শীলন বাংলাদেশ-এর ১২৩-তম সাহিত্য সভা শুক্রবার ‘ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ’ ‘১২ অক্টোবরের মধ্যে ওয়ার্ডভিত্তিক ডেঙ্গু সংক্রমণের হার জানা যাবে’ কাম্য কুরআনি বিধি ঢাবিতে নিকাব নিয়ে কটূক্তির অভিযোগ, শিক্ষিকা তাসনিম সিরাজকে বহিষ্কারের দাবি ছাত্র জমিয়তের

লিবিয়ার উপকূল থেকে বাংলাদেশিসহ উদ্ধার ৫০০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: ইউরোপে যাওয়ার ইচ্ছায় ভূ-মধ্যসাগর পাড়ি দিতে গিয়ে প্রাণ হারিয়েছেন দুই অভিবাসী৷ লিবিয়া উপকূলে গত তিন দিন ধরে চলা উদ্ধার অভিযানে বাংলাদেশিসহ উদ্ধার করা হয়েছে প্রায় ৫০০৷

লিবিয়া উপকূলে কোস্টগার্ডের এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে জানায়, এ অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে ৪৭৩ জন আফ্রিকা, সিরিয়া ও বাংলাদেশের নাগরিক৷ চারটি ভিন্ন অভিযানে তাদের উদ্ধার করা হয়েছে৷ রোববার দুইজনের মৃতদেহ পাওয়া যায় ভাসমান একটি নৌকায়৷ এরপর অভিযান চালিয়ে পরবর্তী ২৪ ঘণ্টায় ১৪০ জনকে উদ্ধার করা হয় বলে জানান তারা৷

লিবিয়ার নৌবাহিনীর অনুরোধে দুটি মার্চেন্ট জাহাজ এ উদ্ধার অভিযানে অংশ নেয়৷ প্রথম দফায় উদ্ধার হওয়া ১৪০ জনের মধ্যে ২৫ জন নারী ও দুজন শিশু৷ ইটালির সরকার জানিয়েছে, তারা লিবীয় কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে, যাতে উদ্ধার অভিযানে কোনো সহায়তা লাগলে তারা সাহায্য করতে পারে৷ রোমে মন্ত্রীদের কাউন্সিল এক বিবৃতিতে জানিয়েছে, সমুদ্র কিছুদিন অশান্ত থাকার পর গত তিন-চারদিন বেশ শান্ত ছিল৷

আর সেই সুযোগটি নিয়েছে এই অভিবাসন প্রত্যাশীরা৷ জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, সাম্প্রতিক সময়ে পানিতে ডুবে অন্তত ১৭০ জন অভিবাসীর মৃত্যু হয়েছে ভূমধ্যসাগরে৷

বেশিরভাগ অভিবাসনপ্রত্যাশীর লক্ষ্য থাকে লিবীয় উপকূল থেকে ৩০০ কিলোমিটার দূরের দেশ ইটালিতে পৌঁছানো৷ প্রতি বছর লাখো অভিবাসনপ্রত্যাশী এ পথেই ইটালিতে প্রবেশ করছে৷ সমুদ্র পাড়ি দিতে গিয়ে প্রাণ হারিয়েছে বহু মানুষ৷ এখনও হারাচ্ছে প্রতিনিয়ত। কিন্তু এর থেকে উত্তরণের কোনো উপায় দেখছে না ইউরোপের দেশগুলো।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ