বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আমিরে মজলিসের আজ শুরু হচ্ছে তিন দিনব্যাপী হজ ও ওমরাহ মেলা শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ

সময়মতো ইমাম-মুয়াজ্জিনের বেতন পরিশোধের আহ্বান ভারতের উলামাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের তেলেঙ্গানা প্রদেশের ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ সেলিমের কাছে স্মারকলিপি দিয়েছে কিছু সংগঠন। এতে ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি সময়মতো পরিশোধের অনুরোধ জানানো হয়েছে।

সংগঠনগুলোর মধ্যে রয়েছে আল ইন্ডিয়া সুন্নি উলেমা বোর্ড, আল ইন্ডিয়া সুফি উলেমা কাউন্সিল, আম আদমি পার্টি ও আওয়াজ তানজিম।

আল ইন্ডিয়া সুফি উলেমা কাউন্সিলের সভাপতি মাওলানা হামিদ হুসেইন সাত্তারির নেতৃত্বে ওই চার সংগঠনের নেতাকর্মীরা ওয়াকফ বোর্ডের চেয়ারম্যানের সাথে দেখা করেন। পরে এক যৌথ সভায় ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি সময়মতো পরিশোধের অনুরোধ জানানো হয়।

এসময় তারা জানান, সম্মানি হিসেবে ইমাম-মুয়াজ্জিনদের প্রতি মাসে ৫ হাজার রুপি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সরকার। কিন্তু এ ঘোষণার পর বেশ কিছু মাস কেটে গেলেও ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি পরিশোধ করা হয়নি।

এ সময় সময়ম তো ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি দেওয়া না হলে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দেন ওই চার সংগঠনের নেতারা। সূত্র– টাইমস অব ইন্ডিয়া।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ