বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ ।। ২৩ আশ্বিন ১৪৩৩ ।। ২৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্র-রাজনীতিতে উলামাদের উপেক্ষা করার পরিণতি ভালো হয় না: পীর সাহেব চরমোনাই দারুল আজহার মাদরাসায় ১২ শিক্ষার্থীর কোরআনের সবক প্রদান জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের নতুন কমিটি ঘোষণা ‘তেল-গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম বাড়ায় জনগণের নাভিশ্বাস’ ঝালকাঠিতে খতমে নবুয়ত সম্মেলন সফল করতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শীলন বাংলাদেশ-এর ১২৩-তম সাহিত্য সভা শুক্রবার ‘ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ’ ‘১২ অক্টোবরের মধ্যে ওয়ার্ডভিত্তিক ডেঙ্গু সংক্রমণের হার জানা যাবে’ কাম্য কুরআনি বিধি ঢাবিতে নিকাব নিয়ে কটূক্তির অভিযোগ, শিক্ষিকা তাসনিম সিরাজকে বহিষ্কারের দাবি ছাত্র জমিয়তের

যুক্তরাষ্ট্রে ব্যাংকে হামলায় নিহত ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় গতকাল বুধবার একটি ব্যাংকে বন্দুকধারীর গুলিতে পাঁচ ব্যক্তি নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

দেশটির পুলিশ জানায়, ব্যাংকে ঢুকে পাঁচজনকে গুলি করে হত্যা করার পর ওই বন্দুকধারী সোয়াত টিমের সদস্যদের কাছে আত্মসমর্পন করেছে। আটক ২১ বছর বয়সী যুবকের নাম জেফান জাভের। সেব্রিং শহরে বসবাসকারী ওই যুবক সল্ট লেক সিটি ভিত্তিক স্টিভেন্স হেনাগের কলেজের অনলাইন ছাত্র ছিলেন।

সেব্রিং পুলিশ প্রধান কার্ল হগল্যান্ড সংবাদ সম্মেলন করে বলেন, কেন্দ্রীয় ফ্লোরিডার সেব্রিং শহরের সান ট্রাস্ট ব্যাংক থেকে ওই যুবক পুলিশকে ফোন করে পাঁচজনকে গুলি করে হত্যার কথা স্বীকার করে।

খবর পেয়ে সোয়াত টিমের সদস্যরা দ্রুত ব্যাংকটিকে ঘিরে ফেলে ভেতরে প্রবেশ করে এবং ওই যুবক আত্মসমর্পন করেন। তবে কি কারণে সে এই হামলা করেছে এবং পাঁচজনকে হত্যা করেছে তার কারণ জানাতে পারেনি তদন্তকারীরা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ