শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

এ বছর সড়কে ঝরেছে ৭২২১ প্রাণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এ বছর দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ৭ হাজার ২২১ জন নিহত এবং ১৫ হাজার ৪৪৬ জন আহত হয়েছেন। মোট ৫ হাজার ৫১৪টি সড়ক দুর্ঘটনায় এসব ঘটনা ঘটেছে।

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির বার্ষিক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

শুক্রবার (২৫ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে সমিতির এ প্রতিবেদন প্রকাশ করেছেন মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী।

প্রতিবেদনে বলা হয়েছে, সড়ক দুর্ঘটনায় ১ হাজার ২৫২ জন চালক ও শ্রমিক, ৮৮০ শিক্ষার্থী, ২৩১ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, ৭৮৭ নারী, ৪৮৭ শিশু, ১০৬ শিক্ষক, ৩৪ সাংবাদিক, ৩৩ চিকিৎসক, ৯ প্রকৌশলী, ২ আইনজীবী ও ১৯২ জন রাজনৈতিক নেতাকর্মী হতাহত হয়েছেন।

এছাড়া সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে ট্রাক ও কাভার্ডভ্যান। ২৮ দশমিক ৬৮ শতাংশ দুর্ঘটনা ঘটেছে ট্রাক ও কাভার্ডভ্যানে, মোটর সাইকেল ২৫ দশমিক ৩০ শতাংশ, বাস ১৮ দশমিক ৯২, অটোরিক্সা ৯ দশমিক ৬১, কার জিপ মাইক্রো ৭ দশমিক ৯৩, নছিমন করিমন ৫ দশমিক ৮০ এবং ব্যাটারি চালিত রিক্সা ৩ দশমিক ৭২ শতাংশ।

এর মধ্যে ৪১ দশমিক ৫৩ শতাংশ দুর্ঘটনায় গাড়িচাপার ঘটনা ঘটেছে, ২৯ দশমিক ৭২ মুখোমুখি সংঘর্ষ আর ১৬ দশমিক ১৮ শতাংশ খাদে পড়ে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ