রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই

হেফাজত মহাসচিব বাবুনগরী অসুস্থ হয়ে হাসপাতালে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার সহকারী পরিচালক শায়খুল হাদীস হাফেজ জুনায়েদ বাবুনগরী হা. (৭০) অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার বিকালে তাকে রিজেন্ট এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে তাকে ঢাকায় এনে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি জানান, হেফাজত মহাসচিব বার্ধক্যজনিত রোগসহ দীর্ঘদিন যাবৎ হৃদরোগ, ডায়াবেটিস ও কিডনিরোগে আক্রান্ত হয়ে উন্নত চিকিৎসার অভাবে মানবেতর জীবন যাপন করছিলেন।

গত এক সপ্তাহ ধরে তিনি অসুস্থ হয়ে বিছানায় শায়িত ছিল। এরমধ্যে গত মঙ্গলবার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি।

ওই দিন বিকাল নাগাদ তার একান্ত সহকারীরা তাকে চট্টগ্রামে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে প্রাথমিক চিকিৎসা নিয়ে মাদ্রাসায় ফিরেন।

এরপর গত তিন দিন তিনি বিছানায় শায়িত ছিলেন। শনিবার সকাল থেকে আল্লামা বাবুনগরী শারীরিকভাবে কিছুটা সুস্থতা অনুভব করায় সকাল ১২টা ১০ মিনিটের দিকে সহকারীদের সহযোগিতা নিয়ে মাদ্রাসায় ক্লাস নিতে যান।

পাঠদান শেষে বিশ্রামাগারে আসার পর হঠাৎ ফের অসুস্থবোধ করেন বাবুনগরী। হঠাৎ তিনি দুর্বল হয়ে পড়েন এবং তার বাম পা অনেক বেশি ফুলে গেছে বলে জানান হেফাজত মহাসচিবের ব্যক্তিগত সহকারী।

বাবুনগরীর ব্যক্তিগত সহকারী মাওলানা ইনামূল হক ফারুকী জানান, হুজুরের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শনিবার বিকালে তাকে রিজেন্ট এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় আনা হয়েছে।

বর্তমানে তিনি ঢাকার খিলগাঁওস্থ খিদমাহ হাসপাতালে ভর্তি আছেন। সেখানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন। তবে এখন পর্যন্ত তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ