রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই

ভুয়া মামলা খুঁজতে ডিএমপি কমিশনারের নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ডিএমপিতে ৬ মাসে কোনো ভুয়া মামলা হয়েছে কিনা তা খুঁজে বের করতে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে। তার পাশাপাশি গাড়ি রিকুইজিশন, ৫৪ ধারায় গ্রেফতার এবং বিচারাধীন মামলায় আসামি করার কারণে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। তাই ওইসব বন্ধ করা হয়েছে।

গতকাল রোববার (২৭ জানুয়ারি) দুপুরে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্র‌্যাব) নবনির্বাচিত নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, গাড়ি রিকুইজিশন, ৫৪ ধারায় গ্রেফতার এবং বিচারাধীন মামলায় আসামি করার কারণে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। তাই ওইসব বন্ধ করা হয়েছে।

ক্র‌্যাব সভাপতি আবুল খায়ের বলেন, ৩৭ বছরের সাংবাদিকতা জীবনে পুলিশের সঙ্গে কাজ করছি। এ মুহূর্তে পুলিশের সঙ্গে সাংবাদিকদের সবচেয়ে সুসম্পর্ক বিরাজ করছে।

ডিএমপি সদর দফতরে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় ক্র‌্যাব সভাপতি আবুল খায়ের, সহ-সভাপতি মিজান মালিক, সাধারণ সম্পাদক দীপু সারোয়ার, যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম, অর্থ সম্পাদক দুলাল হোসেন মৃধা।

সাংগঠনিক সম্পাদক রাশেদ নিজাম, ডিএমপির অতিরিক্ত কমিশনার মীর রেজাউল আলম, পুলিশ কর্মকর্তা কৃষ্ণপদ রায়, মোসলেহ উদ্দিন, শেখ নাজমুল আলম এবং ডিএমপি মিডিয়া সেন্টারের উপ-কমিশনার মাসুদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ