শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
গুজরাটে গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক মুসলিম বাড়ি রাশিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে আমিরে মজলিস প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র

প্রশ্নপত্র আর ফাঁস হবে না, হলে সেটা গুজব: শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এবার এসএসসি ও সমমান পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হবে না। হলে সেটা গুজব বলে ধরে নেবেন। গুজবে কান দিবেন না, বললেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ বৃহস্পতিবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

তিনি বলেন, গত বছরের পদ্ধতির কারণে কোনও প্রশ্নপত্র ফাঁস হয়নি। এ বছরও আমরা সেই পদ্ধতিটিকে আরও জোরদার করেছি। কাজেই আমরা আশা করছি যে, এ বছর কোনও প্রশ্নপত্র ফাঁস হবে না।

শিক্ষামন্ত্রী আরো বলেন, কেউ যদি প্রশ্ন ফাঁসের কথা বলে তা হবে গুজব। গুজবে কোনও অভিভাবক ও কোনও পরীক্ষার্থী কান দিবেন না।

তিনি আরও বলেন, কেন্দ্র সচিব ব্যতীত অন্য কেউ মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। শুধু কেন্দ্র সচিব মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন।

এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় ২১ লাখ ৩৫ হাজার ৩৩৩ জন শিক্ষার্থী অংশ নেবেন। এরমধ্যে ১০ লাখ ৬৪ হাজার ৮৯২ জন ছাত্রী এবং ১০ লাখ ৭০ হাজার ৪৪১ জন ছাত্র।

দেশের তিন হাজার ৪৯৭টি কেন্দ্রে ২৮ হাজার ৬৮২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবার মাধ্যমিকের চূড়ান্ত পরীক্ষায় বসবেন। বিদেশের আটটি কেন্দ্রে ৪৩৪ জন এসএসসি পরীক্ষায় অংশ নেবেন।

এবারও বাংলা দ্বিতীয়পত্র এবং ইংরেজি প্রথম ও দ্বিতীয়পত্র ছাড়া অন্য সব বিষয়ে সৃজনশীল প্রশ্নে পরীক্ষা হবে বলে জানান শিক্ষামন্ত্রী।

উল্লেখ্য, ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ২২ লাখ ৮৮ হাজার ৩২৩ জন শিক্ষার্থী নিবন্ধন করলেও এদের মধ্যে এবার ১৭ লাখ ৪০ হাজার ৯৩৭ জন এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেবেন। এই হিসেবে নিবন্ধন করেও পরীক্ষায় বসছেন না ৫ লাখ ৪৭ হাজার ৩৮৬ জন শিক্ষার্থী।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ