শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
গুজরাটে গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক মুসলিম বাড়ি রাশিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে আমিরে মজলিস প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র

বুধবার ঐক্যফ্রন্টের কালোব্যাজ ধারণ, ২৪ ফেব্রুয়ারি গণশুনানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট ‘ডাকাতির’ অভিযোগ এনে এর প্রতিবাদে আগামী বুধবার (৬ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে কালোব্যাজ ধারণ ও ২৪ ফেব্রুয়ারি প্রার্থী ও ভুক্তভোগীদের নিয়ে গণশুনানি করবে জাতীয় ঐক্যফ্রন্ট।

আজ বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) বিকেলে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে ফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন। ড. কামাল হোসেনের চেম্বারে এ বৈঠক হয়।

মির্জা ফখরুল বলেন, ৩০ ডিসেম্বর যে প্রহসনের নির্বাচন হয়েছে, তার প্রতিবাদে ৬ ফেব্রুয়ারি বিকেলে ৩ টা থেকে ৪ টা পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সামনে কালোব্যাজ ধারণ এবং ২৪ ফেব্রুয়ারি প্রার্থী ও ভুক্তভোগীদের অংশগ্রহণের গণশুনানি অনুষ্ঠিত হবে। এর স্থানটা পরবর্তী সময় জানিয়ে দেওয়া হবে।

প্রধানমন্ত্রীর চা-চক্রে জাতীয় ঐক্যফ্রন্ট যাবে কি না?- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ভোট ডাকাতির পর এই চা-চক্রের যে আয়োজন সেটাকে আমরা একটা পরিহাস। সুতরাং এই চা-চক্রে যাওয়ার প্রয়োজন আছে বলে আমরা মনে করি না।’

গণফোরামের দুই সংসদ সদস্য শপথ নেবে কি না? এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এটার ব্যাপারে আমি কিছু বলতে পারব না। এটা গণফোরামের বিষয়।’

এ সময় ড. কামাল হোসেন বলেন, ‘আমরা আগেই দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে বলে দিয়েছি, আমাদের কেউ শপথ নেবেন না। সুতরাং এ ব্যাপারে নতুন করে কিছু বলার নেই।’

জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান নেতা ড. কামাল হোসেনের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠিতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, কৃষক শ্রমিক জনতা লীগের ইকবাল সিদ্দিকী, গণফোরামের সুব্রত চৌধুরী প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ