বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মিরপুরে উচ্ছেদ অভিযানে হামলা-ভাঙচুর, ৪ মামলায় আসামি ২ হাজার প্রবীণদের সুস্থতায় সুষম খাদ্য ও সঠিক পরিচর্যা জরুরি ‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ

ডাকসু নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে: কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অতীতে ডাকসু নির্বাচনের ভোটকেন্দ্র ছিল হলগুলোতে। এ নিয়ে বিতর্কের কিছু নেই। ডাকসু নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। গত ২৮ বছর পর ডাকসু নির্বাচন জাতীয় রাজনীতিতে কোন প্রভাব পড়বে না।

আজ শুক্রবার (১ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

কাদের বলেন, বিএনপি যদি সংসদ বর্জনের মানসিকতা ঘটায়; তাহলে সেটা তাদের অস্তিত্বের জন্য ক্ষতিকর। তারা সংসদে গেলে বিরোধীদের কণ্ঠ ভারী হবে। বিএনপি সংসদে সংখ্যায় কম হলেও তারা জোড়ালে ভুমিকা রাখতে পারেন।

তিনি বলেন, অংশগ্রহণমূলক নির্বাচন দেশে বিদেশে প্রশংসিত হয়েছে। রাজনীতিতে জয় পরাজয় আছে। নেতিবাচক রাজনীতির ধারা অব্যাহত রাখলে বিএনপি বিদেশি বন্ধুও হারাবে।

কাদের বলেন, প্রধানমন্ত্রী যে চা চক্রের আয়োজন করেছেন; বিএনপি ঐক্যফ্রন্ট সেখানে খোলামেলা আলাপ করতে পারেন। বিএনপি প্রধানমন্ত্রীর চা চক্রের আহবান বর্জন করেছেন। এটা তাদের নেতিবাচক রাজনীতির ধারা। বিএনপির নেতিবাচক ভাবনার কারণে তারা রাজনীতিতে খাদের কিনারায় পড়েছে।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ