বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মিরপুরে উচ্ছেদ অভিযানে হামলা-ভাঙচুর, ৪ মামলায় আসামি ২ হাজার প্রবীণদের সুস্থতায় সুষম খাদ্য ও সঠিক পরিচর্যা জরুরি ‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ

স্কুলে কওমি শিক্ষার্থীদের ধর্ম শিক্ষক হিসেবে নিয়োগের দাবি সংসদে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ: জাতীয় সংসদে নিজের বক্তব্যে দেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে কওমি শিক্ষার্থীদের ধর্ম শিক্ষক হিসেবে নিয়োগের দাবি জানিয়েছেন ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান তুহিন।

এ সংক্রান্ত একটি ভিডিও স্যোশাল মিডিয়ায় প্রচারিত হয়েছে আজ (৭ জানুয়ারি)। যেখানে তিনি কওমি শিক্ষার্থীদের প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগের দাবি জানান।

সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান তুহিন বলেন, শীতের সময় বিভিন্ন স্থানে ধর্মীয় সভা হয়। এসব সভায় বেশির ভাগ মাদরাসাতেই হয়ে থাকে। যাদের থেকে মানুষ ইসলাম শেখে।

আলেমরা কওমি জননীর কাছে দাবি জানিয়েছেন দেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে যেন একজন করে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেয়া হয়। যাতে ভালোভাবে ধর্ম ও নামাজ শিখতে পারে।

তিনি বলেন, নামাজ ও কুরআন শিক্ষা কওমি শিক্ষকরাই ভালোভাবে শেখাতে পারবে। কারণ তারা গোড়া থেকেই এগুলোর ওপর শিক্ষা অর্জন করেন। এ জন্য প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেয়া হলে ধর্মীয় কাজগুলো তারা ভালোভাবে শেখাতে পারবে।

উল্লেখ্য, গত বছর জাতীয় সংসদে কওমি মাদরাসার দাওরায়ে হাদিসকে মাস্টার্সের সমমান দেয়া হয়। তখন থেকেই দাবি উঠছে মাদরাসা শিক্ষার্থীদের যেন প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক হিসেবে নিয়োগ দেয়া হয়।

দেখুন ভিডিওতে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ