রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বর্তমান সরকার অতীতের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে: শিক্ষামন্ত্রী ডিএনসিসির ৫৪ ওয়ার্ডে শুরু হচ্ছে ‘হিফজুল কুরআন প্রতিযোগিতা’ ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা ধার দিলো বাংলাদেশ ব্যাংক সন্তানের ভবিষ্যতের জন্য 'রামিসা হত্যার বিচার' থেকে ক্ষমা চান সোহেল মারকাজুল ইসলামীসহ ১১ প্রতিষ্ঠানে দানে মিলবে আয়কর রেয়াত আবু সাঈদ হত্যা মামলা পূর্ণাঙ্গ রায় প্রকাশ সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত

কাদিয়ানীদের ইজতেমা বন্ধের দাবীতে সংবাদ সম্মেলন রোববার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ এর সংবাদ সম্মেলন আগামীকাল (১০ ফেব্রুয়ারি) রোববার।

ঢাকার জাতীয় প্রেসক্লাবের আকরাম খাঁ মিলনায়তনে বিকাল ৩টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে, গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটা জানা যায়।

পঞ্চগড়ে তথাকথিত জাতীয় ইজতেমা নামক কাদিয়ানীদের ঈমান বিধ্বংসী আয়োজনের প্রতিবাদে এবং অনতিবিলম্বে তা বন্ধের দাবীতে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন, আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ এর মহাসচিব মাওলানা নুরুল ইসলাম, বেফাকের সহ-সভাপতি আল্লাম নূর হুসাইন কাসেমী, মাওলানা আব্দুল কুদ্দুস প্রমুখ।

উল্লেখ্য, ২২-২৪ ফেব্রুয়ারি কাদিয়ানীদের ইজতেমা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ঈমান বিধ্বংসী এ ইজতেমা বন্ধে প্রতিবাদ ও ক্ষোভে উত্তাল সারা দেশ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ