বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা আজিজুর রহমান জালন্ধরীর ইন্তেকাল টেকসই নেতৃত্বের চ্যালেঞ্জে ইসলামি দলগুলো মসজিদে নববীর কোরআন ও হাদিস শিক্ষার কার্যক্রম পরিদর্শনে মদিনার গভর্নর ‘জাতীয় জীবনের সর্বক্ষেত্রে দায়িত্বশীল নেতৃত্বে জমিয়তকে এগিয়ে আসতে হবে’ শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী আল-আজহারে দারুল আরকামের ১৫ শিক্ষার্থীর উচ্চশিক্ষার সুযোগ, সংবর্ধনা অনুষ্ঠিত জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮ ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু দুপুরের মধ্যে ঢাকাসহ ৯ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা

বিজয়ী হতে না পেরে নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে বিএনপি: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপি নির্বাচনে আসার আগেই হেরে গেছে এবং নির্বাচনে বিজয়ী হতে না পেরে এ নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ শনিবার সকালে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন ওবায়দুল কাদের।

এ সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাচনের প্রথম ধাপে আওয়ামী লীগের ৮৭ জন প্রার্থীর নামের তালিকা ঘোষণা করা হয়েছে। তবে উপজেলা পরিষদে শুধু চেয়ারম্যান পদপ্রার্থীদের নৌকা প্রতীক বরাদ্দ করা হয়েছে।

ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদ উন্মুক্ত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান ওবায়দুল কাদের।

বিএনপি কোনো নির্বাচনে অংশ নেবে না বলে জানিয়েছে। এই অবস্থায় সরকারের করণীয় কী? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি এখনো নালিশ আর নেতিবাচক রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারেনি।

বিষয়টি দুঃখজনক উল্লেখ করে বিএনপিকে উপজেলা নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানান  আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

-আরএইচ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ