বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা আজিজুর রহমান জালন্ধরীর ইন্তেকাল টেকসই নেতৃত্বের চ্যালেঞ্জে ইসলামি দলগুলো মসজিদে নববীর কোরআন ও হাদিস শিক্ষার কার্যক্রম পরিদর্শনে মদিনার গভর্নর ‘জাতীয় জীবনের সর্বক্ষেত্রে দায়িত্বশীল নেতৃত্বে জমিয়তকে এগিয়ে আসতে হবে’ শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী আল-আজহারে দারুল আরকামের ১৫ শিক্ষার্থীর উচ্চশিক্ষার সুযোগ, সংবর্ধনা অনুষ্ঠিত জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮ ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু দুপুরের মধ্যে ঢাকাসহ ৯ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা

কবি আল মাহমুদ আইসিইউতে ‘অবস্থা আশংকাজনক’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলার অন্যতম প্রধান কবি আল মাহমুদের শারীরিক অবস্থা  আশংকাজনক হওয়ায় রাজধানীর ইবনে সিনা হাসপাতালের (আইসিইউতে) রাখা হয়েছে।

শনিবার রাতে কবি আল মাহমুদের ব্যক্তিগত সহকারী আবিদ আজম জানান, কবি আল মাহমুদের শারীরিক অবস্থার অবনতি ঘটায় সন্ধ্যায় তাকে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতা‌লে আনা হয়। অবস্থা আশংকজনক হওয়ায় বর্তমানে আইসিইউতে রেখে চিকিৎসা দিচ্ছেন চিকিৎসকরা।

বর্তমান কবি আল মাহমুদের বয়স ৮২ বছর। তিনি বয়সজনিত নানা ধরনের রোগে আক্রান্ত।

১৯৩৬ খ্রিস্টাব্দের ১১ জুলাই তিতাস-এর পলি বিধৌত ব্রাহ্মণবাড়িয়া জেলার মোড়াইল গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে কবি আল মাহমুদ জন্মগ্রহণ করেন। তার পুরো নাম মীর আবদুস শুকুর আল মাহমুদ।

সাহিত্যপ্রতিভার স্বীকৃতি স্বরূপ তিনি একুশে পদকসহ বেশ কিছু সাহিত্য পুরুস্কারে ভূষিত হয়েছেন।

এর মধ্যে ফিলিপস সাহিত্য পুরস্কার, অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার, ফররুখ স্মৃতি পুরস্কার ও জীবনানন্দ দাশ স্মৃতি পুরস্কার অন্যতম এবং সাহিত্যে অবদানের জন্য সালে বাংলা একাডেমি পুরস্কার পান ১৯৬৮ সালে।

-আরএইচ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ