মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

‘কোরআন থেকে ইলেমের চর্চা বাদ দেওয়ায় অনেক পেছনে পড়ে গেছি আমরা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কোরআন থেকে ইলেমের চর্চা বাদ দেওয়ায় আমরা অনেক পেছনে পড়ে গেছি বলে মন্তব্য করেছেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফী মিজানুর রহমান।

বাংলাদেশসহ বিশ্বের ছয়টি দেশের সেরা ৬ ক্কারিকে নিয়ে শনিবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রামে অনুষ্ঠিত ১৯তম ক্বিরাত সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

নগরীর জমিয়াতুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত ক্বিরাত সম্মেলন চলে বাদ আসর থেকে রাত ১১টা নাগাদ।

সুফি মিজান বলেন, ‘আল্লাহ কোরআনে বলেছেন, যারা মানুষকে আল্লাহর পথে আসতে বাধা দেয়, তারা জালেম ছাড়া আর কিছু নয়। জীবনকে সুন্দর করতে হলে কোরআনকে হ্নদয়ে ধারণ করতে হবে।’

নবী-অলিদের জীবনীর ইলেম অর্জন করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘নবীজির শ্রেষ্ঠত্বের অধিকারী হলো নবীজির উম্মতগণ। আমাদের জানতে হবে, শিখতে হবে।’

অনুষ্ঠানে তেলাওয়াত করেন আন্তর্জাতিক ক্বারি বাংলাদেশের শায়খ আহমদ বিন ইউসুফ আল আজহারি, তুরস্কের ইয়াশার চৌহাদার, ফিলিপাইনের নোমান পিম বায়াবায়া, মিসরের শায়খ ইয়াসির মাহমুদ, দক্ষিণ আফ্রিকার আবদুর রহমান সাদিয়ান, ইরানের হামিদ শাকেরনেজাদ।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ