বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা আজিজুর রহমান জালন্ধরীর ইন্তেকাল টেকসই নেতৃত্বের চ্যালেঞ্জে ইসলামি দলগুলো মসজিদে নববীর কোরআন ও হাদিস শিক্ষার কার্যক্রম পরিদর্শনে মদিনার গভর্নর ‘জাতীয় জীবনের সর্বক্ষেত্রে দায়িত্বশীল নেতৃত্বে জমিয়তকে এগিয়ে আসতে হবে’ শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী আল-আজহারে দারুল আরকামের ১৫ শিক্ষার্থীর উচ্চশিক্ষার সুযোগ, সংবর্ধনা অনুষ্ঠিত জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮ ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু দুপুরের মধ্যে ঢাকাসহ ৯ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা

ধর্ম যার যার কিন্তু উৎসব সবার: প্রধান বিচারপতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন দেশে–বিদেশের হিন্দু সম্প্রদায়ের সবাইকে সরস্বতী পূজার শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, ‘ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার; আমি সেটা মনে করি এবং মানি।’

রবিবার (১০ জানুয়ারি) সকালে সুপ্রিম কোর্ট বার ভবনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে 'সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি বাণী অর্চনা উদযাপন পরিষদ' এর আয়োজনে সরস্বতী পূজা 'বাণী অর্চনা'র অনুষ্ঠানে প্রধান বিচারপতি একথা বলেন।

সৈয়দ মাহমুদ হোসেন বলেন, ‘আমি প্রত্যেকবারই সরস্বতী পূজার অনুষ্ঠানে আসি। ভবিষ্যতেও আসবো। আশা করবো, এ অনুষ্ঠান আরও জাঁকজমকপূর্ণ হবে।’

পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট ষষ্ঠী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর, বিচারপতি ভবানী প্রসাদ সিংহ, শশাংক শেখর সরকার, বিচারপতি মোয়াজ্জেম হোসেন, বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি ওবায়দুল হাসান, জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, পি সি গুহ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন, সম্পাদক ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজ উদ্দিন ফকির।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ