বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা আজিজুর রহমান জালন্ধরীর ইন্তেকাল টেকসই নেতৃত্বের চ্যালেঞ্জে ইসলামি দলগুলো মসজিদে নববীর কোরআন ও হাদিস শিক্ষার কার্যক্রম পরিদর্শনে মদিনার গভর্নর ‘জাতীয় জীবনের সর্বক্ষেত্রে দায়িত্বশীল নেতৃত্বে জমিয়তকে এগিয়ে আসতে হবে’ শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী আল-আজহারে দারুল আরকামের ১৫ শিক্ষার্থীর উচ্চশিক্ষার সুযোগ, সংবর্ধনা অনুষ্ঠিত জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮ ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু দুপুরের মধ্যে ঢাকাসহ ৯ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা

তফসিল ঘোষণা ডাকসু নির্বাচনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করেছে।

আজ সোমবার  সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন থেকে  প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. এস এম মাহফুজুর রহমান আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করেন।

১১ মার্চ অনুষ্ঠিতব্য নির্বাচনের তফসিলে বলা হয়েছে, ১১ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আবাসিক হলগুলোতে ডাকসু নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে।

১৮ ফেব্রুয়ারি ভোটার তালিকা সংশোধনী এবং ২০ ফেব্রুয়ারি বিকেল ৪টায় চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। ১৯ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়ন বিতরণ।

মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ও মনোনয়ন বাছাই ২৬ ফেব্রুয়ারি। এছাড়া প্রার্থীদের তালিকা প্রকাশ  ২৭ ফেব্রুয়ারি। এবং ২৮ ফেব্রুয়ারি প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ।

-আর এইচ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ