রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বর্তমান সরকার অতীতের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে: শিক্ষামন্ত্রী ডিএনসিসির ৫৪ ওয়ার্ডে শুরু হচ্ছে ‘হিফজুল কুরআন প্রতিযোগিতা’ ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা ধার দিলো বাংলাদেশ ব্যাংক সন্তানের ভবিষ্যতের জন্য 'রামিসা হত্যার বিচার' থেকে ক্ষমা চান সোহেল মারকাজুল ইসলামীসহ ১১ প্রতিষ্ঠানে দানে মিলবে আয়কর রেয়াত আবু সাঈদ হত্যা মামলা পূর্ণাঙ্গ রায় প্রকাশ সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত

‘কাদিয়ানীদের ইজতেমা বন্ধ না হলে প্রয়োজনে পঞ্চগড়ে গিয়ে আন্দোলনে শরীক হব’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইশতিয়াক সিদ্দিকী, হাটহাজারী প্রতিনিধি:

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা আহমদ শাহ শফী পঞ্চগড়ে কাদিয়ানিদের ৩দিন ব্যাপী ইজতেমা অবিলম্বে বন্ধ করে দেয়ার জন্যে সরকারের প্রতি আহ্বান জানান।

আজ এক বিবৃতিতে হেফাজত আমীর একথা বলেন। তিনি আরও বলেন, কাদিয়ানি সম্প্রদায় পাঞ্জাবের মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে নতুন নবী মানে।

অর্থাৎ মহানবী হযরত মুহাম্মদ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী মানে না। তাই তারা নিশ্চিভাবে কাফের।

অথচ তারা নিজেদেরকে আহমদিয়া মুসলিম পরিচয় দিয়ে সাধারণ মুসলমানদের সাথে প্রতারণা করে। এরই অংশ হলো পঞ্চগড়ে ২২,২৩ ও ২৪ ফেব্রুয়ারি কাদিয়ানী সম্মেলন।

তিনি আরো বলেন, কাদিয়ানিদের এই ইজতেমা অবিলম্বে বন্ধ করতে হবে। এ ব্যাপারে যারা আন্দোলন করছে তাদের সাথে পরিপূর্ণ একাত্মতা ঘোষণা করছি এবং কাদিয়ানিদের এ সম্মেলন বন্ধ না হওয়া পর্যন্ত সর্বাত্মক আন্দোলন চালিয়ে যাওয়ার জন্যে সর্বস্তরের মুসলমানদের প্রতি আহবান জানাচ্ছি।

যদি এ সম্মেলন বন্ধ করা না হয় প্রয়োজনে আমি পঞ্চগড়ে গিয়ে আন্দোলনে শরীক হবো ইনশাল্লাহ!

আল্লামা শাহ আহমদ শফী আরো বলেন, খতমে নবুয়তের বরকতময় আন্দোলন যারা করছেন, তারাসহ সকল দীনি আন্দোলনের নেতাকর্মিদেরকে কালবিলম্ব না করে এই মুহুর্তে পঞ্চগড় গিয়ে প্রিয় নবীজির খতমে নবুয়তের চিরশত্রু কাফের কাদিয়ানিদের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলার আহবান জানাচ্ছি।

-আরএইচ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ