বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা আজিজুর রহমান জালন্ধরীর ইন্তেকাল টেকসই নেতৃত্বের চ্যালেঞ্জে ইসলামি দলগুলো মসজিদে নববীর কোরআন ও হাদিস শিক্ষার কার্যক্রম পরিদর্শনে মদিনার গভর্নর ‘জাতীয় জীবনের সর্বক্ষেত্রে দায়িত্বশীল নেতৃত্বে জমিয়তকে এগিয়ে আসতে হবে’ শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী আল-আজহারে দারুল আরকামের ১৫ শিক্ষার্থীর উচ্চশিক্ষার সুযোগ, সংবর্ধনা অনুষ্ঠিত জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮ ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

বাধ্য হয়ে ফাঁকা গুলি ছোড়ে বিজিবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঠাকুরগাঁয়ের বহরমপুরে ভারতীয় ৫টি গরু আটকের পর সংঘবদ্ধ একটি চক্র বিজিবির ওপর লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালালে চোরাকারবারীদের ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি ছোড়েন বিজিবি সদস্যরা

বিজিবি ও এলাকাবাসীর সংঘর্ষে চারজন নিহতের ঘটনা ঘটায় ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়ন মঙ্গলবার রাত পৌনে ১০টায় সংবাদ সম্মেলনে বিজিবির অধিনায়ক লে. কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ এ কথা বলেন।

লে কর্নেল জানান,  সে হামলায় বিজিবির ৫ সদস্য আহত হয়েছেন। সংঘবদ্ধ চোরাকারবারীরা হামলা চালিয়ে অস্ত্র ছিনিয়ে তাদেরকে হত্যার  চেষ্টাকালে বিজিবি আত্মরক্ষায় ফাঁকা গুলি ছুঁড়তে বাধ্য হয়।

পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ৫০ বিজিবির এই পরিচালক বলেন, বিজিবির গুলিতে নিহতরা যদি নিরপরাধ হয় তবে সে বিষয়ে পরে জানানো হবে। কত রাউন্ড গুলি বর্ষণ করা হয়েছে এ প্রশ্নে সঠিক উত্তর দেননি।

লে. কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ বলেন, সংঘবদ্ধ চোরাকারবারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

-আরএইচ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ