বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মিরপুরে উচ্ছেদ অভিযানে হামলা-ভাঙচুর, ৪ মামলায় আসামি ২ হাজার প্রবীণদের সুস্থতায় সুষম খাদ্য ও সঠিক পরিচর্যা জরুরি ‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ

আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে সোহরাওয়ার্দী হাসপাতালের আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের শিশু ও গাইনী বিভাগের লাগা আগুন আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। তবে ফায়ার সার্ভিস কর্মীরা এখনো সেখানে কাজ করছেন।

ভয়াবহ অগ্নিকান্ডের কারণে হাসপাতালের আইসিইউসহ সব ওয়ার্ডের রোগীদের নিরাপদে সরিয়ে আনা হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

খবর পেয়ে ঘটনাস্থলে এসেছেন স্বাস্থ্যপ্রতিমন্ত্রী জাহিদ মালেক ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র প্রার্থী আতিকুল ইসলাম।

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ৫০ মিনিটে সোহরাওয়ার্দীর নতুন ভবনের নিচতলার স্টোররুম থেকে আগুনের সূত্রপাত ঘটে।

জানা যায়, আগুন লাগার পরপরই হাসপাতাল কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মিলে রোগীদের দ্রুত সরিয়ে নেয়। অনেক রোগী ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালসহ পাশের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে গিয়ে আশ্রয় নেয়। বেশকিছু রোগীকে তাৎক্ষণিক পাশের মাঠে রাখা হয়েছে।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আলী আহাম্মেদ খান বলেন, ১৬টি ইউনিট আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ৮টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা বিষয়টি খতিয়ে দেখবেন কেন এই আগুনের সূত্রপাত।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ