বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা আজিজুর রহমান জালন্ধরীর ইন্তেকাল টেকসই নেতৃত্বের চ্যালেঞ্জে ইসলামি দলগুলো মসজিদে নববীর কোরআন ও হাদিস শিক্ষার কার্যক্রম পরিদর্শনে মদিনার গভর্নর ‘জাতীয় জীবনের সর্বক্ষেত্রে দায়িত্বশীল নেতৃত্বে জমিয়তকে এগিয়ে আসতে হবে’ শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী আল-আজহারে দারুল আরকামের ১৫ শিক্ষার্থীর উচ্চশিক্ষার সুযোগ, সংবর্ধনা অনুষ্ঠিত জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮ ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু দুপুরের মধ্যে ঢাকাসহ ৯ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা

তৃতীয় ধাপে ১২৭ উপজেলায় নির্বাচন ২৪ মার্চ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তৃতীয় ধাপে দেশের ১২৭টি উপজেলায় আগামী ২৪ মার্চ ভোটগ্রহণ অনুষ্টিত হবে। বৃহস্পতিবার ইসি এ তফসিল ঘোষণা করেছে।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৬ ফেব্রুয়ারি, যাচাই-বাছাই ২৮ ফেব্রুয়ারি ও মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৭ মার্চ নির্ধারণ করা হয়েছে।

ইসি জানিয়েছে, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ২৫টি জেলায় এ ১২৭টি উপজেলা অবস্থিত। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৮টি, খুলনায় ৭টি, চট্টগ্রামে ৪টি ও বরিশাল বিভাগের ৩টি জেলার উপজেলাগুলোতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ ছাড়া রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের একটি করে জেলার উপজেলাগুলোতে নির্বাচন হবে এ ধাপে।

এর আগে নির্বাচন কমিশন প্রথম ধাপে ৮৭টি উপজেলার নির্বাচনের তফসিল ঘোষণা করেছিল। আইনগত জটিলতার কারণে ওই ধাপের রাজশাহীর পবা উপজেলা নির্বাচন স্থগিত হওয়ায় ৮৬টিতে নির্বাচন হচ্ছে।

গত ৭ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপে ১২৯টি উপজেলার নির্বাচনের তফসিল ঘোষণার পর গোপালগঞ্জের ৫টি উপজেলার নির্বাচন সরিয়ে তৃতীয় ধাপে অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে দ্বিতীয় ধাপে ১২৪টি উপজেলার ভোট হবে। এখন তৃতীয় ধাপের ১২৭টিসহ সব মিলিয়ে ৩৩৭টি উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করা হলো।

প্রথম ধাপের নির্বাচনে তফসিল ঘোষণার পর ক্ষমতাসীন আওয়ামী লীগসহ কয়েকটি রাজনৈতিক দল প্রার্থী বাছাইয়ের কাজ চালিয়ে যাচ্ছে। তবে বিএনপিসহ জাতীয় ঐক্যফ্রন্ট এ নির্বাচনে অংশ নেবে না।

নির্বাচনে অংশ নেবে না জাতীয় নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেয়া ইসলামী আন্দোলন বাংলাদেশও।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ