শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় ট্রাম্প প্রশাসনকে চিঠি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশের গণতন্ত্র নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন কংগ্রেসের ফরেন অ্যাফেয়ার্স কমিটি। কমিটির সদস্যরা এ নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও’র কাছে চিঠি লিখেছেন।

পাশাপাশি তারা বাংলাদেশে গণতন্ত্র রক্ষার জন্য ট্রাম্প প্রশাসনকে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান ।

কংগ্রেসের ফরেন অ্যাফেয়ার্স কমিটির প্রধান, এশিয়া ও প্যাসিফিক সাব-কমিটির নেতাসহ ছয়জন কংগ্রেসম্যান চিঠিতে স্বাক্ষর করেছেন। পাশাপাশি পেন্টাগন থেকেও উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

গত বছরের ৩০ ডিসেম্বরের নির্বাচনে কারচুপির অভিযোগগুলো ‘গণতন্ত্রের জন্য হুমকি’ বলে কংগ্রেসের সদস্যরা চিঠিতে উল্লেখ করে বলেন, বাংলাদেশে গণতন্ত্রের নেতিবাচক গতি নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন।

বিশেষ করে ২০১৮ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত নির্বাচনের বিশ্বাসযোগ্যতার অভাব রয়েছে বলে অভিযোগ আছে। ইন্দো-প্রশান্ত অঞ্চলে গণতন্ত্র, আইনের শাসন এবং মানবাধিকার নিশ্চিত করা মার্কিন স্বার্থেই জরুরি এবং বাংলাদেশে নির্বাচনে অনিয়মের যে অভিযোগ আসছে, তা ওইসব স্বার্থের জন্য বড় হুমকি।

বাংলাদেশে গণতন্ত্রচর্চার দীর্ঘ ঐতিহ্য রয়েছে উল্লেখ করে চিঠিতে বলা হয়, নির্বাচনের সময় সংঘর্ষ, গণগ্রেফতার এবং বাকস্বাধীনতার ওপর হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র হতাশা প্রকাশ করেছে।

নির্বাচনের ফল তুলে ধরে বলা হয়, সরকারের নিয়োগ করা নির্বাচন কমিশন জাতীয় সংসদ নির্বাচনকে বৈধ ঘোষণা করলেও আমরা (মার্কিন কংগ্রেস) বিশ্বাস করি অনিয়মের যেসব অভিযোগ উঠেছে তা গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন।

ভোট গ্রহণ শুরুর আগে কিছু জায়গায় ব্যালট বাক্সপূর্ণ দেখতে পাওয়ার ঘটনা, আওয়ামী লীগের ভোট কেন্দ্র দখলসহ বেশকিছু অভিযোগের কথা সংবাদমাধ্যমের প্রতিবেদনের বরাত দিয়ে উল্লেখ করা হয়।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ