বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মিরপুরে উচ্ছেদ অভিযানে হামলা-ভাঙচুর, ৪ মামলায় আসামি ২ হাজার প্রবীণদের সুস্থতায় সুষম খাদ্য ও সঠিক পরিচর্যা জরুরি ‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ

হজ নিবন্ধন শুরু হচ্ছে আজ থেকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চলতি বছরে সরকারিভাবে হজে গমনেচ্ছুদের জন্য নিবন্ধন শুরু হচ্ছে আজ থেকে। চলবে ৫ মার্চ পর্যন্ত।

এছাড়া বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন ১৭ ফেব্রুয়ারি শুরু হয়ে চলবে ১০ মার্চ পর্যন্ত। বুধবার ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি ব্যবস্থাপনায় নিবন্ধনের জন্য সর্বশেষ প্রাক-নিবন্ধনের ক্রমিক নম্বর ২২ হাজার ৭৬৪ ও বেসরকারি ব্যবস্থাপনায় সর্বশেষ ক্রমিক নম্বর চার লাখ ৭৯ হাজার ৮১৫।

এ সময়ের মধ্যে নির্ধারিত ক্রমিকের মধ্যে উল্লিখিত প্রাক নিবন্ধিত কোনো ব্যক্তি নিবন্ধন সম্পন্ন না করলে তার পরিবর্তে জাতীয় হজ ও ওমরার নীতি সংশোধিত ১৪৪০ হিজরি ২০১৯ খ্রিস্টাব্দ এর ৩.১.৮ অনুচ্ছেদ অনুযায়ী পরবর্তী ক্রমিকের প্রাক নিবন্ধিত ব্যক্তিদের নিবন্ধনের জন্য আহ্বান জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ