বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা আজিজুর রহমান জালন্ধরীর ইন্তেকাল টেকসই নেতৃত্বের চ্যালেঞ্জে ইসলামি দলগুলো মসজিদে নববীর কোরআন ও হাদিস শিক্ষার কার্যক্রম পরিদর্শনে মদিনার গভর্নর ‘জাতীয় জীবনের সর্বক্ষেত্রে দায়িত্বশীল নেতৃত্বে জমিয়তকে এগিয়ে আসতে হবে’ শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী আল-আজহারে দারুল আরকামের ১৫ শিক্ষার্থীর উচ্চশিক্ষার সুযোগ, সংবর্ধনা অনুষ্ঠিত জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮ ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু দুপুরের মধ্যে ঢাকাসহ ৯ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা

আল্লামা শফীকে নিজের গাড়িতে মাঠে নিয়ে গেলেন গাজীপুরের মেয়র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ: বিশ্ব ইজতেমার মাঠে পৌঁছেছেন হাটহাজারী মাদরাসার মহাপরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশের সভাপতি আল্লামা শাহ আহমদ শফী।

আজ দুপুর সাড়ে ১২ টার দিকে তিনি হেলিকপ্টার যোগে চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে টঙ্গীর বাটা গেটে অবতরণ করেন। আল্লামা শফী আগামীকাল মুনাজাত পর্যন্ত ইজতেমায় অবস্থান করবেন।

ইজতেমার ময়দান থেকে মাওলানা আশরাফুল্লাহ জানিয়েছেন, দুপুরে সাড়ে ১২টার দিকে টঙ্গীর বাটা ভবনের কাছে তাকে বহনকারী হেলিকপ্টার অবতরণ করে। এরপর গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলম নিজের গাড়িতে ড্রাইভ করে আল্লামা শফীকে মাঠে নিয়ে যান।

তিনি জানান, ইজতেমায় সর্ববৃহৎ জুমায় অংশ নিতে ধর্মপ্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ আবদুল্লাহসহ ডেপুটি স্পিকার ও কয়েকজন মন্ত্রি ও প্রতিমন্ত্রী উপস্থিত হয়েছেন।

বৃহস্পতিবার টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে এবারের বিশ্ব ইজতেমা। শনিবার বিশেষ মুনাজাতের মাধ্যমে শেষ হবে ইজতেমা। ইজতেমায় অংশ নিতে সারা দেশে থেকে ধর্মপ্রাণ মানুষ গতকালই টঙ্গীতে আসেন।

এবারের ইজতেমায় অংশ নিয়েছেন ভারতের অন্যতম শীর্ষ মুরব্বি মাওলানা আহমদ লাট, মাওলানা ইবরাহিম দেওলা ও মাওলানা জুহায়েরুল ইসলাম।

আজ বাদ আসর মাওলানা জুহায়েরুল ইসলাম ও বাদ মাগরিব মাওলানা ইবরাহিম দেওলা বয়ান করবেন বলে জানা গেছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ