বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা আজিজুর রহমান জালন্ধরীর ইন্তেকাল টেকসই নেতৃত্বের চ্যালেঞ্জে ইসলামি দলগুলো মসজিদে নববীর কোরআন ও হাদিস শিক্ষার কার্যক্রম পরিদর্শনে মদিনার গভর্নর ‘জাতীয় জীবনের সর্বক্ষেত্রে দায়িত্বশীল নেতৃত্বে জমিয়তকে এগিয়ে আসতে হবে’ শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী আল-আজহারে দারুল আরকামের ১৫ শিক্ষার্থীর উচ্চশিক্ষার সুযোগ, সংবর্ধনা অনুষ্ঠিত জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮ ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু দুপুরের মধ্যে ঢাকাসহ ৯ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা

রোহিঙ্গা মুসলিম শিশুদের আগুনে নিক্ষেপ করা হয়েছে: জাতিসংঘ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতিসংঘের একটি তদন্ত টিম মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ওপর গণহত্যা এবং জাতিগত শুদ্ধি বা নির্মূল অভিযানসহ ভয়াবহ ও পৈশাচিক অপরাধযজ্ঞের বিবরণ দিয়েছেন।

টিমের সদস্যরা বলেছেন, মিয়ানমারের রাখাইনে প্রথমে রোহিঙ্গা যুবকদের হত্যা করা হয় এবং এরপর রোহিঙ্গা নারী ও মেয়েদের ওপর ভয়াবহ যৌন নির্যাতন চালানো হয়। বড় বড় ভবনে ও আটককেন্দ্রগুলোতে এইসব পরিকল্পিত অপরাধ চালানো হয়।

ওই টিমের সদস্য রাধিকা কুমারাস্বামী বার্তা সংস্থা আনাতোলিকে বলেন, রোহিঙ্গা শিশুদের ওপরও নির্যাতন চালানোর সাক্ষ্য পাওয়া গেছে। রোহিঙ্গা শিশুদের বাবা-মা থেকে পৃথক করা হয় এবং এমনকি কখনও কখনও তাদের আগুনে ছুঁড়ে ফেলা হয় বলে ওই কর্মকর্তা জানান।

জাতিসংঘের এই কর্মকর্তা বলেছেন, আমরা মিয়ানমারের ছয়জন জেনারেলকে চিহ্নিত করেছি যাদের যুদ্ধ-অপরাধ, গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধ সম্পর্কে অবশ্যই তদন্ত চালাতে হবে।

তিনি আরও বলেন, রাখাইনে যা ঘটছে তা এক নতুন সামরিক অভিযান এবং এ নিয়ে আমরা তীব্র উদ্বেগের মধ্যে রয়েছি, কারণ এক বছর পর দেখা যাচ্ছে যে, মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা বেড়েছে ।

রাধিকা কুমারাস্বামী রোহিঙ্গা শরণার্থীদের শিবিরগুলোর শোচনীয় অবস্থা ও তাদের চরমপন্থী হয়ে ওঠার ব্যাপারে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, তারা বেকার ও তাদের শিক্ষার কোনও ব্যবস্থা নেই এবং সারা দিন তারা এক জায়গায় থাকছে; এমন পরিণতি কে চাইতে পারে?

তিনি বলেন, মিয়ানমার সরকারের ওপর চাপ সৃষ্টি করতে হবে যাতে রোহিঙ্গারা স্বাভাবিক ও স্থিতিশীল অবস্থায় থাকতে পারে। আর তা সম্ভব না হলে রোহিঙ্গা মুসলমানদেরকে অপেক্ষাকৃত বেশি নিরাপদ অঞ্চলে পাঠানো অনিবার্য হয়ে পড়বে।

জাতিসংঘ ২০১৮ সালের এক প্রতিবেদনেও মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানসহ সংখ্যালঘু সম্প্রদায়গুলোর ওপর গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধসহ ব্যাপক সহিংসতা ঘটার বিষয় উল্লেখ করা হয়েছিল।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ