বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা আজিজুর রহমান জালন্ধরীর ইন্তেকাল টেকসই নেতৃত্বের চ্যালেঞ্জে ইসলামি দলগুলো মসজিদে নববীর কোরআন ও হাদিস শিক্ষার কার্যক্রম পরিদর্শনে মদিনার গভর্নর ‘জাতীয় জীবনের সর্বক্ষেত্রে দায়িত্বশীল নেতৃত্বে জমিয়তকে এগিয়ে আসতে হবে’ শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী আল-আজহারে দারুল আরকামের ১৫ শিক্ষার্থীর উচ্চশিক্ষার সুযোগ, সংবর্ধনা অনুষ্ঠিত জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮ ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু দুপুরের মধ্যে ঢাকাসহ ৯ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা

ইজতেমা থেকে হাটহাজারী ফিরলেন আল্লামা আহমদ শফী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইশতিয়াক সিদ্দিকী, হাটহাজারী প্রতিনিধি>

অসুস্থ শরীর নিয়েও বিশ্ব ইজতেমায় উপস্থিত হয়েছিলেন আল্লামা আহমদ শফী। গতকাল বিশ্ব ইজতেমা ময়দানে জুমার নামাজ আদায় করেন তিনি। আজ আখেরী মুনাজাত পর্যন্ত তিনি ময়দানে অবস্থান করেন।

আজ (শনিবার ) ১৬ফেব্রুয়ারি বিকাল ৩টা ৩০ মিনিটের দিকে হেলিকপ্টার যোগে হাটহাজারী মাদরাসায় পৌঁছেন আল্লামা শাহ আহমদ শফী। তাকে বহনকারী হেলিকপ্টারটি হাটহাজারী মাদরাসার শিক্ষাভবনের ছাদে অবতরণ করে।

তিনি টঙ্গী বিশ্ব ইজতেমায় গতকাল জুমার নামাজ আদায় করেন এবং আজ আখেরী মুনাজাত পর্যন্ত ইজতেমা ময়দানে অবস্থান করেন।

উল্লেখ্য, গত ১বছর ধরে চলে আসা তাবলীগ জামাতের দুই পক্ষের বিরোধ নিরসন এবং মাওলানা সাদ পক্ষের লোকদের তওবা করে আলেমদের নেতৃত্বে এক হয়ে কাজ করার জন্য বিশেষ ভূমিকা পালন করে আসছেন আল্লামা আহমদ শফী। এ তাকিদে অসুস্থ শরীর নিয়েও তিনি ইজতেমা ময়দানে অংশ নেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ