বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা আজিজুর রহমান জালন্ধরীর ইন্তেকাল টেকসই নেতৃত্বের চ্যালেঞ্জে ইসলামি দলগুলো মসজিদে নববীর কোরআন ও হাদিস শিক্ষার কার্যক্রম পরিদর্শনে মদিনার গভর্নর ‘জাতীয় জীবনের সর্বক্ষেত্রে দায়িত্বশীল নেতৃত্বে জমিয়তকে এগিয়ে আসতে হবে’ শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী আল-আজহারে দারুল আরকামের ১৫ শিক্ষার্থীর উচ্চশিক্ষার সুযোগ, সংবর্ধনা অনুষ্ঠিত জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮ ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু দুপুরের মধ্যে ঢাকাসহ ৯ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা

তালেবানের সঙ্গে বৈঠক করবেন সৌদি যুবরাজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তান সফরে সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান আফগান তালেবান প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। খবর রয়টার্সের

আগামীকাল রোববার পাকিস্তান সফরে যাচ্ছেন যুবরাজ। দীর্ঘ ১৭ বছরের আফগান গৃহযুদ্ধ অবসানের চেষ্টা হিসেবে তিনি তালেবান প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।

আফগান সরকার ও তালেবানের মধ্যে শান্তি আলোচনার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে পাকিস্তান। আর কট্টরবাদীদের সমর্থক হিসেবে পরিচিত সৌদি আরবও এই শান্তি আলোচনার সদস্যভুক্ত দেশ।

পাকিস্তানি দুই জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে জানান, ইসলামাবাদে তালেবান প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসতে পারেন মুহাম্মদ বিন সালমান। অবশ্য বিষয়টি এখনো গোপনীয়।

তবে কাতার থেকে তালেবানের এক জ্যেষ্ঠ নেতা দাবি করেছেন, যুবরাজের সঙ্গে বৈঠকের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

তিনি বলেছেন, আসলে যুবরাজ মুহাম্মদের সঙ্গে বৈঠকের বিষয়টি পরিকল্পনায় নেই। তবে আমরা ইসলমাবাদে অবস্থানকালে বিষয়টি নিয়ে আলোচনা করতে পারি।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ