বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা আজিজুর রহমান জালন্ধরীর ইন্তেকাল টেকসই নেতৃত্বের চ্যালেঞ্জে ইসলামি দলগুলো মসজিদে নববীর কোরআন ও হাদিস শিক্ষার কার্যক্রম পরিদর্শনে মদিনার গভর্নর ‘জাতীয় জীবনের সর্বক্ষেত্রে দায়িত্বশীল নেতৃত্বে জমিয়তকে এগিয়ে আসতে হবে’ শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী আল-আজহারে দারুল আরকামের ১৫ শিক্ষার্থীর উচ্চশিক্ষার সুযোগ, সংবর্ধনা অনুষ্ঠিত জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮ ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু দুপুরের মধ্যে ঢাকাসহ ৯ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা

দলে সংস্কার চাওয়ায় বহিষ্কৃত জামায়াত নেতা মনজু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফেসবুকে দলের বিরুদ্ধে প্রচারণা এবং দলের সংস্কার চাওয়ায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য মজিবুর রহমান মনজুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

মজিবুর রহমান এ বিষয়ে শনিবার (১৬ ফেব্রুয়ারি) তার ফেসবুকে পোস্ট দিয়ে বহিষ্কারের বিষয়টি জানিয়েছেন। মজিবুর রহমান জামায়াতের ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি।

বহিষ্কারের বিষয়ে মজিবুর রহমান তার ফেসবুক পোস্টে লিখেন, ‘শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মকবুল আহমদের পক্ষ থেকে নির্বাহী পরিষদের একজন সদস্য আমাকে জানায়, আমার দলীয় সদস্যপদ বাতিল করা হয়েছে'।

১৯৮৮ সালে শিবিরের রাজনীতি এবং ২০০৪ সালে জামায়াতের রাজনীতিতে যোগ দেন মজিবুর রহমান। দলের অভ্যন্তরীণ কিছু বিষয়ে তার মতভিন্নতার কথা জানান মজিবুর। যুদ্ধাপরাধের দায়ে ফাঁসি হওয়া জামায়াত নেতাদের ‘শহীদ’ হিসেবে উল্লেখ করে মজিবুর বলেন, ‘শত শত শহীদের রক্ত একদিন কথা বলবে’।

এর আগে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল লন্ডন প্রবাসী ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের দল থেকে পদত্যাগের পরদিনই এ নেতাকে বহিষ্কার করা হলো।

ব্যারিস্টার রাজ্জাকের পদত্যাগের বিষয়টি দলের সেক্রেটারি জেনারেল গণমাধ্যমে বিবৃতি দিয়ে জানালেও মজিবুর রহমানের বহিষ্কারের বিষয়ে শনিবার রাত পৌনে আটটা নাগাদ তারা কোনো বিবৃতি দেয়নি।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ