বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা আজিজুর রহমান জালন্ধরীর ইন্তেকাল টেকসই নেতৃত্বের চ্যালেঞ্জে ইসলামি দলগুলো মসজিদে নববীর কোরআন ও হাদিস শিক্ষার কার্যক্রম পরিদর্শনে মদিনার গভর্নর ‘জাতীয় জীবনের সর্বক্ষেত্রে দায়িত্বশীল নেতৃত্বে জমিয়তকে এগিয়ে আসতে হবে’ শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী আল-আজহারে দারুল আরকামের ১৫ শিক্ষার্থীর উচ্চশিক্ষার সুযোগ, সংবর্ধনা অনুষ্ঠিত জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮ ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

মাওলানা খলীলুর রহমান (হাজি সাহেব হুজুর) এর জানাযা সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেটের খ্যাতনামা শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া কাসিমুল উলুম দরগাহ হজরত শাহজালাল-এর প্রবীণ মুহাদ্দিস ও হজরত শাহ পরান রহ. মাজার মসজিদের খতিব  মাওলানা খলীলুর রহমান (হাজি সাহেব হুজুর) ইন্তেকাল করেছেন।

আজ (২৪ ফেব্রুয়ারি) বিকাল ৩টা ২০ মিনিটে সিলেটের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন।

জামিয়া কাসিমুল উলুম দরগাহ হজরত শাহজালাল মাদরাসার শিক্ষক মাওলানা হুযাইফা ইমাম জানান, হুজুর শুক্রবার ১০টার দিকে হঠাৎ অজ্ঞান হয়ে যান। তারপর তাকে উইমেন্স মেডিকেলে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসকের পরামর্শে শনিবার বাড়িতে আনা হয়। হুজুর নিজ বাড়িতে ৩টা ২০ মিনিটে ইন্তেকাল করেন। হুজুর ৫ সন্তান ও স্ত্রী রেখে মারা যান।

সিলেটের ইসলামিক ফিকহ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ও মরহুমের অন্যতম ছাত্র মুফতি জিয়াউর রহমান বলেন, হুজুর এই যুগের একজন মিসালি উস্তায ও দরদি অভিভাবক ছিলেন। তালিবুল ইলমদের নিজের ছেলের মতো করে দেখা তার উস্তায জীবনের অন্যতম বৈশিষ্ট্য৷ হুজুর অত্যন্ত সহজ-সরল, আবিদ, অতুলনীয় আদর্শ ও চারিত্রিক মাধুর্যের অধিকারী ছিলেন৷

আজ রাত নয়টায় মরহুমের নামাজে জানাজা তার গ্রামের বাড়ি কল্লগ্রাম এআইটি মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাযার নামাজ পড়িয়েছেন, জামিয়া কাসিমুল উলুম দরগাহ হজরত শাহজালাল মাদরাসার মুহতামিম মুফতি আবুল কালাম যাকারিয়া। জানাযার নামাজ পরতে মানুষ দুর-দুরান্ত থেকে আগমন করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ