বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ ।। ২৩ আশ্বিন ১৪৩৩ ।। ২৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জবিতে ‘নূরুস সীরাহ্’ ক্যালিগ্রাফি প্রতিযোগিতা ও প্রদর্শনী দারুল উলুম নদওয়াতুল উলামার মুহতামিমের জানাজায় লাখো মুসল্লি চলছে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ন্যাশনাল ওলামা সামিট বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ৩৪৭ বাংলাদেশি, শীর্ষ দশে যারা নারায়ণগঞ্জে রোলিং কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি, শৃঙ্খলা ফেরার আশা ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই জ্বালানি আমদানিতে ৩১০ কোটি ডলার ঋণ নিচ্ছে সরকার ইজতেমা উপলক্ষে খেলাফত মজলিসের সঙ্গে আঞ্জুমানে হেফাজতের মতবিনিময় তুরস্কে দুই বছরের কুরআন শিক্ষায় বৃত্তি পেলেন ৭ বাংলাদেশি নারী

ফিলিস্তিনি বন্দিদের উপর ইসরায়েলের ভয়ানক ওষুধ পরীক্ষা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বন্দি করে রাখা হাজার-হাজার নিরীহ ফিলিস্তিনির ওপর ভয়ানক ওষুধ পরীক্ষা চালাচ্ছে ইসরায়েল।

এ পরীক্ষা চালাতে দেশটি তাদের বিভিন্ন ওষুধ প্রস্তুতকারক কোম্পানিকে অনুমতিও দিয়েছে। আর এমন বিষ্ফোরক তথ্য ফাঁস করেছেন খোদ এক ইসরায়েলি অধ্যাপক।

এক গবেষণার বরাতে এ তথ্যের পাশাপাশি সম্প্রতি ইসরায়েলি কারাগারে মৃত্যু হওয়া ফিলিস্তিনি এক বন্দির মরদেহ পরিবারের কাছে ফেরত দিতে অস্বীকৃতি জানানোর বিষয়টিও জানান তিনি।

নাদেরা শালহাব-কেভোরকিয়ান নামের হিব্রু বিশ্ববিদ্যালয়ের ওই অধ্যাপকের দাবি, ওষুধ পরীক্ষার পাশাপাশি ইসরায়েলের সামরিক সংস্থাগুলোও ফিলিস্তিনি শিশুদের ওপর অস্ত্র পরীক্ষা করছে। অধিকৃত জেরুজালেমে এই পরীক্ষা চালানো হচ্ছে।

আন্তর্জাতিক গণমাধ্যমে খবর আসে তার আলোচনার পরই, গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনি শিশুরা নিখোঁজ হচ্ছে। পরে শরীরের বিভিন্ন অঙ্গ-প্রতঙ্গ তাদের মরদেহ পাওয়া যাচ্ছে বলেও জানান তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ