বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ ।। ২৩ আশ্বিন ১৪৩৩ ।। ২৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জবিতে ‘নূরুস সীরাহ্’ ক্যালিগ্রাফি প্রতিযোগিতা ও প্রদর্শনী দারুল উলুম নদওয়াতুল উলামার মুহতামিমের জানাজায় লাখো মুসল্লি চলছে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ন্যাশনাল ওলামা সামিট বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ৩৪৭ বাংলাদেশি, শীর্ষ দশে যারা নারায়ণগঞ্জে রোলিং কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি, শৃঙ্খলা ফেরার আশা ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই জ্বালানি আমদানিতে ৩১০ কোটি ডলার ঋণ নিচ্ছে সরকার ইজতেমা উপলক্ষে খেলাফত মজলিসের সঙ্গে আঞ্জুমানে হেফাজতের মতবিনিময় তুরস্কে দুই বছরের কুরআন শিক্ষায় বৃত্তি পেলেন ৭ বাংলাদেশি নারী

হতবাক হওয়ার জন্য তৈরি হও, ভারতকে পাকিস্তানের সেনাবাহিনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কৌশিক পানাহি: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে কাশ্মিরের পাকিস্তান অংশে হামলা চালিয়েছে ভারত। এর পাল্টা জবাব দেওয়া হবে বলে ভারতকে হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। পাকিস্তানি সেনাবাহিনীর মেজর জেনারেল আসিফ গফুর সংবাদ সম্মেলনে বলছেন, ‘ইসলামাবাদ এর জবাব দেবেই; এমন জবাব, যা ভারতকে স্তম্ভিত করে দেবে।’

তার কথায়, ‘হতবাক হওয়ার জন্য অপেক্ষা করুন। শিগগিরই জবাব দেবো। এবার আমাদের পালা। সারপ্রাইজের জন্য তৈরি থাকুন। অন্যভাবে উত্তর পাবেন।’

সেনাবাহিনী ও পাকিস্তানি সরকার একসঙ্গে যা ঠিক করবে, সেই মতোই ভারতকে উত্তর দেওয়া হবে বলেও হুমকি দেন তিনি। মেজর জেনারেল আসিফ গফুরের কথায়, ‘ইতোমধ্যেই আমরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। সেনারা তৈরি হয়ে গেছে।’

নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতের হামলার প্রসঙ্গে জেনারেল গফুরের বক্তব্য, ‘নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ৪-৫ নটিক্যাল মাইল ঢুকেছিল ভারতীয় সেনা। ভারত যুদ্ধের পথ বেছে নিলো। তোমরা আমাদের মনোযোগী করতে চেয়েছিলে, আমরা হয়েছি। এবার দেখো।’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ