বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ ।। ২৩ আশ্বিন ১৪৩৩ ।। ২৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জবিতে ‘নূরুস সীরাহ্’ ক্যালিগ্রাফি প্রতিযোগিতা ও প্রদর্শনী দারুল উলুম নদওয়াতুল উলামার মুহতামিমের জানাজায় লাখো মুসল্লি চলছে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ন্যাশনাল ওলামা সামিট বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ৩৪৭ বাংলাদেশি, শীর্ষ দশে যারা নারায়ণগঞ্জে রোলিং কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি, শৃঙ্খলা ফেরার আশা ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই জ্বালানি আমদানিতে ৩১০ কোটি ডলার ঋণ নিচ্ছে সরকার ইজতেমা উপলক্ষে খেলাফত মজলিসের সঙ্গে আঞ্জুমানে হেফাজতের মতবিনিময় তুরস্কে দুই বছরের কুরআন শিক্ষায় বৃত্তি পেলেন ৭ বাংলাদেশি নারী

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নেপালের পর্যটনমন্ত্রীসহ নিহত ৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নেপালে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির পর্যটনমন্ত্রী রবীন্দ্র অধিকারী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরোও ৬ জন হেলিকপ্টার আরোহী নিহত হয়েছেন।

আজ বুধবার নেপালের তেহরাথুম জেলায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ।

হেলিকপ্টারটি তেহরাথুম থেকে পর্যটনমন্ত্রী রবীন্দ্র অধিকারীসহ ৭ আরোহী নিয়ে উড্ডয়ন করে। এর কিছুক্ষণ পরই এটি বিধ্বস্ত হয়।

নিহতদের মধ্যে একজন স্বনামধন্য উদ্যোক্তা, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহযোগী এবং সিভিল এভিয়েশনের উপ-মহাপরিচালক রয়েছেন।

এ দুর্ঘটনার পরপরই প্রধানমন্ত্রীর অফিস থেকে জরুরি মন্ত্রিসভার বৈঠক ডাকা হয়েছে।

উল্লেখ্য, পৃথিবীর ঝুঁকিপূর্ণ রানওয়েগুলোর মধ্যে বেশকিছু রয়েছে নেপালে, যেগুলো বরফ আচ্ছাদিত পাহাড়ী এলাকায় অবস্থিত। এসব রানওয়েতে চলাচল করতে গিয়ে অনেক দক্ষ পাইলটকেও প্রতিকূলতার মধ্যে পড়তে হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ