বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ ।। ২৩ আশ্বিন ১৪৩৩ ।। ২৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জবিতে ‘নূরুস সীরাহ্’ ক্যালিগ্রাফি প্রতিযোগিতা ও প্রদর্শনী দারুল উলুম নদওয়াতুল উলামার মুহতামিমের জানাজায় লাখো মুসল্লি চলছে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ন্যাশনাল ওলামা সামিট বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ৩৪৭ বাংলাদেশি, শীর্ষ দশে যারা নারায়ণগঞ্জে রোলিং কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি, শৃঙ্খলা ফেরার আশা ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই জ্বালানি আমদানিতে ৩১০ কোটি ডলার ঋণ নিচ্ছে সরকার ইজতেমা উপলক্ষে খেলাফত মজলিসের সঙ্গে আঞ্জুমানে হেফাজতের মতবিনিময় তুরস্কে দুই বছরের কুরআন শিক্ষায় বৃত্তি পেলেন ৭ বাংলাদেশি নারী

ভারতে ভাইরাল সালমান নদভীর যে ভিডিও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কৌশিক পানাহি: বর্তমানে বিয়েতে অতি ঝাঁকজমক ও খরচ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন উপমহাদেশে প্রখ্যাত দীনী বিদ্যাপীঠ ভারতের নদওয়াতুল ওলামার মুহাদ্দিস মাওলানা সৈয়দ সালমান হুসাইন নদভী। একইসঙ্গে তিনি সাধারণভাবে বিয়ে করার প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেছেন।

ভারতের হায়দ্রাবাদে কোনও এক অনুষ্ঠানে মাওলানা সৈয়দ সালমান নদভীর দেওয়া এই বক্তব্য ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা হয়। এর পর পরই ওই ভিডিও ভাইরাল হয়ে যায়।

সালমান নদভী তার বক্তব্যে বিয়েতে কোটি কোটি টাকা খরচকারীদের নিন্দামন্দ করেছেন। তিনি হায়দ্রাবাদের মানুষজনের উদ্দেশে উপদেশ দিয়েছেন, “যেখানে কোটি কোটি টাকা খরচ করে বিয়ে হবে, সে অনুষ্ঠানস্থলের পাশে কোথাও ‘অপচয়কারী শয়তানের ভাই’ লেখা ব্যানার টাঙ্গিয়ে দেবেন।’

কাজিদের প্রতি ঝাঁকজমকের বিয়ে অনুষ্ঠান বয়কটের আহ্বান জানিয়ে তিনি বলেছেন, ‘এমন বিয়ের দাওয়াত পেলে নিমন্ত্রণকারীকে বলবেন, ইসলামি মতে বিয়ে করেন, আমরা উপস্থিত হবো; না হলে কোনও পণ্ডিত ডেকে বিয়েটা করে নেন।’

ঝাঁকজমকপূর্ণ বিয়েতে মানুষকে নিরুৎসাহিত করতে আলেমদের প্রচারণায় নামা উচিত বলে পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘নয়তো মুসলিম সম্প্রদায় ধ্বংস হয়ে যাবে।’

এছাড়াও যেসব বিয়েতে খাবার নষ্ট করাসহ ইসলাম বহির্ভূত কাজ হয়, সেসব অনুষ্ঠানের তীব্র নিন্দা করেন নদভী।

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ