বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ ।। ২৩ আশ্বিন ১৪৩৩ ।। ২৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জবিতে ‘নূরুস সীরাহ্’ ক্যালিগ্রাফি প্রতিযোগিতা ও প্রদর্শনী দারুল উলুম নদওয়াতুল উলামার মুহতামিমের জানাজায় লাখো মুসল্লি চলছে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ন্যাশনাল ওলামা সামিট বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ৩৪৭ বাংলাদেশি, শীর্ষ দশে যারা নারায়ণগঞ্জে রোলিং কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি, শৃঙ্খলা ফেরার আশা ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই জ্বালানি আমদানিতে ৩১০ কোটি ডলার ঋণ নিচ্ছে সরকার ইজতেমা উপলক্ষে খেলাফত মজলিসের সঙ্গে আঞ্জুমানে হেফাজতের মতবিনিময় তুরস্কে দুই বছরের কুরআন শিক্ষায় বৃত্তি পেলেন ৭ বাংলাদেশি নারী

মানবতাবিরোধী অপরাধ করেছে ইসরায়েল: জাতিসংঘ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতিসংঘ সমর্থিত তদন্তকারীরা জানিয়েছে ইসরায়েলি সৈন্যরা গত বছর ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিকদের ওপর গুলি চালিয়েছে এবং গাজায় ফিলিস্তিনি বিক্ষোভ দমনকালে ১৮৯ জনকে হত্যা করে মানবতাবিরোধী অপরাধ করেছে বলে জানিয়েছে।

আজ বৃহস্পতিবার তারা এসব কথা জানায় বলে জানিয়েছে তুরস্কভিত্তিক গণমাধ্যম ‘ডেইলি সাবাহ’। ‘হিউম্যান রাইটস কাউন্সিল’র অধীনস্থ এই ‘কমিশন অব ইনকোয়ারি’ জানায় পৃথকীকরণ বেষ্টনীর কাছে সেনাবাহিনীর স্নাইপাররা ছয় হাজারেরও বেশি মানুষকে গুলি করেছে।

তদন্তকারী প্যানেলটির প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি নিরাপত্তা বাহিনী যেসব ফিলিস্তিনি বিক্ষোভকারীকে নিহত ও আহত করেছে, গুলিবিদ্ধ হওয়ার আগে ভাবতেই পারেনি যে তারা মৃত্যুর মুখে বা গুরুতর আহত হতে যাচ্ছে। ভুক্তভোগীদের মধ্যে এমন অনেকেই আছে যারা বিক্ষোভগুলোতে অংশগ্রহণ করেনি।

এ হত্যাকাণ্ডের জন্য দায়ী বলে মনে করা হচ্ছে এমন স্নাইপার ও কমান্ডারদের সম্পর্কে গোপন তথ্যও আছে তদন্তকারীদের কাছে।

এসব তথ্য জাতিসংঘের হিউম্যান রাইটস বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচলেটের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি এসব ইন্টারন্যাশনাল ক্রিমিন্যাল কোর্টে(আইসিসি) তুলে করবেন।

এ কমিশনের পক্ষ থেকে ইসরায়েলের প্রতি গাজার অবরোধ তুলে নেয়ার আহ্বান জানানো হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ