রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

গোলানকে ইসরাইলি ভূখণ্ডের অন্তর্ভূক্ত করার বিরোধিতা জাতিসংঘের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতিসংঘের সিরিয়া বিষয়ক বিশেষ প্রতিনিধি গেইর ও. পেডেরসেন বলেছেন, গোলান মালভূমির ওপর সিরিয়ার সার্বভৌম অধিকার রয়েছে।

গোলান মালভূমির একাংশের ওপর ইসরাইলি দখলদারিত্বকে স্বীকৃতি দেয়ার লক্ষ্যে মার্কিন কংগ্রেসে আনা প্রস্তাবও প্রত্যাখ্যান করেছেন তিনি। খবর পার্সটুডের।

গণমধ্যমের ওই সংবাদে বলা হয়, পেডেরসেন নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদে সিরিয়া বিষয়ক এক বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিং করতে গিয়ে এসব কথা বলেন।

তিনি বলেন, এ বিষয়ে নিরাপত্তা পরিষদের অবস্থান অত্যন্ত স্পষ্ট আর তা হলো গোলান সিরিয়ার ভূখণ্ড।

গোলান মালভূমিকে ইসরাইলি ভূখণ্ডের অন্তর্ভূক্ত হিসেবে স্বীকৃতি দিয়ে মার্কিন কংগ্রেসে রিপাবলিকানরা যে বিল উত্থাপন করেছেন সে ব্যাপারে এক প্রশ্নের জবাবে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি এসব কথা বলেন।

বিলটি কংগ্রেসে উত্থাপন করেছেন সিনেটর টেড ক্রুজ, টম কটন ও প্রতিনিধি পরিষদের সদস্য মাইক গ্যালাগার। তারা বিলে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, সিরিয়ায় ইরানের সামরিক উপস্থিতি হুমকি সৃষ্টি করেছে।

বিল উত্থাপনকারী আইনপ্রণেতারা বলেন, গোলান /মালভূমি ব্যবহার করে যাতে কেউ হামলা করতে না পারে গত ৪০ বছর ধরে আমেরিকা তা নিশ্চিত করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ ছিল।

আইএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ