বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা আজিজুর রহমান জালন্ধরীর ইন্তেকাল টেকসই নেতৃত্বের চ্যালেঞ্জে ইসলামি দলগুলো মসজিদে নববীর কোরআন ও হাদিস শিক্ষার কার্যক্রম পরিদর্শনে মদিনার গভর্নর ‘জাতীয় জীবনের সর্বক্ষেত্রে দায়িত্বশীল নেতৃত্বে জমিয়তকে এগিয়ে আসতে হবে’ শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী আল-আজহারে দারুল আরকামের ১৫ শিক্ষার্থীর উচ্চশিক্ষার সুযোগ, সংবর্ধনা অনুষ্ঠিত জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮ ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপ-নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম। জাতীয় পার্টির শাফিন আহমেদের চেয়ে সাত লাখ ৮৬ হাজার ৮৭৩ ভোট বেশি পেয়ে নির্বাচিত হন তিনি।

বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে রিটার্নিং কর্মকর্তা মুহা. আবুল কাসেম আতিকুলকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন।

আওয়ামী লীগের প্রার্থী আতিকুল পেয়েছেন আট লাখ ৩৯ হাজার ৩০২ ভোট। আর জাতীয় পার্টির প্রার্থী শাফিন পেয়েছেন ৫২ হাজার ৪২৯ ভোট। মেয়র পদে অপর তিন প্রার্থী এনপিপির আনিসুর রহমান দেওয়ান (আম) আট হাজার ৬৯৫, পিডিপির শাহীন খান (বাঘ) আট হাজার ৫৬০ এবং স্বতন্ত্র আব্দুর রহিম (টেবিল ঘড়ি) ১৪ হাজার ৪০ ভোট পেয়েছেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল ৮টায় মেয়র পদে এই উপ-নির্বাচনসহ ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) সম্প্রসারিত অংশের ওয়ার্ডগুলোতে কাউন্সিলর পদে নির্বাচনসহ কয়েকটি পৌরসভা, ইউনিয়ন পরিষদের নির্বাচন/উপ-নির্বাচনের ভোট শুরু হয়।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির এ নির্বাচনে মোট ৩২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উত্তরের সম্প্রসারিত ১৮টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ১১৬ জন ও সংরক্ষিত ওয়ার্ডে ৪৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর দক্ষিণ সিটির সম্প্রসারিত ১৮টি ওয়ার্ডের সাধারণ ওয়ার্ডে ১২৫ জন ও সংরক্ষিত ওয়ার্ডে ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ