বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ ।। ২৩ আশ্বিন ১৪৩৩ ।। ২৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জবিতে ‘নূরুস সীরাহ্’ ক্যালিগ্রাফি প্রতিযোগিতা ও প্রদর্শনী দারুল উলুম নদওয়াতুল উলামার মুহতামিমের জানাজায় লাখো মুসল্লি চলছে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ন্যাশনাল ওলামা সামিট বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ৩৪৭ বাংলাদেশি, শীর্ষ দশে যারা নারায়ণগঞ্জে রোলিং কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি, শৃঙ্খলা ফেরার আশা ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই জ্বালানি আমদানিতে ৩১০ কোটি ডলার ঋণ নিচ্ছে সরকার ইজতেমা উপলক্ষে খেলাফত মজলিসের সঙ্গে আঞ্জুমানে হেফাজতের মতবিনিময় তুরস্কে দুই বছরের কুরআন শিক্ষায় বৃত্তি পেলেন ৭ বাংলাদেশি নারী

আফগানিস্তানে আকস্মিক বন্যায় নিহত ২০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফগানিস্তানে বন্যায় শিশুসহ অন্তত ২০ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছে কমপক্ষে ১০ জন। শনিবার জাতিসংঘের ত্রাণ ব্যবস্থাপনা সংস্থা এ তথ্য দেয়।

কর্তৃপক্ষ জানায়, প্রায় ২ হাজার বাড়িঘর প্লাবিত হয়েছে, বিলীন হয়েছে কয়েকশো স্থাপনা। শুক্রবার কান্দাহার, হেরাটসহ ৬ জেলায় মুশলধারে বৃষ্টি হওয়ায় বন্যার সৃষ্টি হয় বলে জানায় তারা।

কবলিত এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে বলে জানিয়েছে আফগান কর্তৃপক্ষ। তবে কোচিতে এখনও প্রায় ৫০০ মানুষ পানিবন্দি অবস্থায় আছে বলে বিবৃতি দিয়েছে জাতিসংঘের ত্রাণ ব্যবস্থাপনা সংস্থা।

বন্যাদুর্গতরা কান্দাহার শহর ও জেলাগুলোর বিভিন্ন নিরাপদ এলাকার স্কুল, মসজিদ ও সরকারি ভবনে আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছেন তারা।

তাদের দ্রুত উদ্ধারের আহ্বান জানিয়েছে সংস্থাটি।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ