বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ ।। ২৩ আশ্বিন ১৪৩৩ ।। ২৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নারায়ণগঞ্জে রোলিং কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি, শৃঙ্খলা ফেরার আশা ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই জ্বালানি আমদানিতে ৩১০ কোটি ডলার ঋণ নিচ্ছে সরকার ইজতেমা উপলক্ষে খেলাফত মজলিসের সঙ্গে আঞ্জুমানে হেফাজতের মতবিনিময় তুরস্কে দুই বছরের কুরআন শিক্ষায় বৃত্তি পেলেন ৭ বাংলাদেশি নারী ইফার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা নির্ধারণে জরুরি নির্দেশনা জামিআ দারুল উলূম মতিঝিলের সিনিয়র মুহাদ্দিস মাওলানা নজরুল ইসলামের ইন্তেকাল ইউক্রেনে রাতভর রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় ৫ শিশুসহ নিহত ২৮ ৮ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি

কিডনির সমস্যায় ভুগছে মাসুদ আজহার, চলছে ডায়ালিসিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কিডনির সমস্যায় ভুগছেন জাইশ-এ-মুহাম্মদের প্রধান মাসুদ আজহার। পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে সেনা হাসপাতালে তার ডায়ালিসিস চলছে। সংবাদসংস্থা পিটিআই এ খবর প্রকাশ করেছে।

এর আগে গত শুক্রবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ কুরেশি জানান, মাসুদ আজহার ‘মারাত্মক অসুস্থ’। সিএনএন-কে দেওয়া সাক্ষাৎকারে কুরেশি বলেন, ‘পাকিস্তানেই রয়েছে আজহার। কিন্তু এতটাই অসুস্থ যে, সে বাড়ি থেকে বেরোতে পারছে না।’

গত ১৪ ফেব্রুয়ারি দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৪০ জন জওয়ান; যে হামলার দায় স্বীকার করেছে জাইশ-এ-মুহাম্মদ। এরপর মাসুদ আজহারকে ‘বিশ্ব সন্ত্রাসী’ ঘোষণা করতে বেশ কয়েকবার জাতিসংঘের দ্বারস্থ হয়েছে ভারত। যদিও চীনের বাধায় বারবার ভারতের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ