বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা আজিজুর রহমান জালন্ধরীর ইন্তেকাল টেকসই নেতৃত্বের চ্যালেঞ্জে ইসলামি দলগুলো মসজিদে নববীর কোরআন ও হাদিস শিক্ষার কার্যক্রম পরিদর্শনে মদিনার গভর্নর ‘জাতীয় জীবনের সর্বক্ষেত্রে দায়িত্বশীল নেতৃত্বে জমিয়তকে এগিয়ে আসতে হবে’ শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী আল-আজহারে দারুল আরকামের ১৫ শিক্ষার্থীর উচ্চশিক্ষার সুযোগ, সংবর্ধনা অনুষ্ঠিত জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮ ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

ফিলিস্তিন ইস্যুতে গণ-আন্দোলন গড়ে তোলার আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিলিস্তিন ইস্যুতে বিশ্ববাসীকে দ্রুত একটি গণ-আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছে মিসরের ঐতিহ্যবাহী দীনি বিদ্যাপীঠ আল-আজহার বিশ্ববিদ্যালয়।

শুক্রবার ফিলিস্তিনিদের পক্ষে আল-আজহার বিশ্ববিদ্যালয়ের এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয় বলে জানিয়েছে তুরস্কের শক্তিশালী সংবাদমাধ্যম আনাদুলু এজেন্সি।

আল আজহার বিশ্ববিদ্যালয়ের বিবৃতিতে বলা হয়, পবিত্র মসজিদ আল-আকসা ও ফিলিস্তিনের প্রতি ইঞ্চি মাটির মালিক মুসলমানরা। ইহুদিবাদী ইসরাইল কোনোভাবেই আল-আকসায় হামলা কিংবা আল-আকসাকে বিভক্ত করতে পারে না। আল-আকসা ও ফিলিস্তিনের প্রতি ইঞ্চি মাটির মালিক মুসলমানরা। ইহুদিবাদী ইসরাইল কোনোভাবেই আল-আকসায় হামলা কিংবা আল-আকসাকে বিভক্ত করতে পারে না ”

বিবৃতিতে, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা 'বাবে রহমত' খুলে দেওয়ার পরে পুনরায় আবার বন্ধ করে দেওয়া এবং সেখানে মুসল্লিদের নামাজ আদায় করা থেকে বাধাপ্রদান করারও নিন্দা জানিয়েছে আল-আজহার কর্তৃপক্ষ।

বিবৃতিতে আরো বলা হয়, ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করে আল আজহার কর্তৃপক্ষ জানায়, দখলদার ইসরাইল জেরুজালেম নগরীতে মুসলমানদের ওপর ধারাবাহিক যে নিপীড়নমূলক নির্যাতন চালাচ্ছে আল-আজহার এর কঠোর নিন্দা জানিয়ে আসছে।

আন্দোলনের আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়,  রাজনৈতিক এবং আইনি প্রক্রিয়ায় ইসরাইলের অব্যাহত এই নির্যাতন ব্যর্থ করার জোর প্রচেষ্টা চালানোর পদ্ধতি গ্রহণ করতে হবে এবং ফিলিস্তিনের ভূখণ্ড নিয়ে স্বতন্ত্র একটি রাষ্ট্র প্রতিষ্ঠার পথ খুঁজে বের করতে হবে। যার জন্য ফিলিস্তিনি জনগণ লাগাতার সংগ্রাম করে যাচ্ছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ