মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’

ব্রিটেনে অমুসলিমদের জন্য খোলা হয়েছে ২৫০ মসজিদের দ্বার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কৌশিক পানাহি: ব্রিটেনে আজ রোববার (৩ মার্চ) পালিত হচ্ছে ‘ভিজিট মাই মস্ক’ কর্মসূচি। গত পাঁচ বছরের মতো এবারও মসজিদ ঘুরে দেখার সুযোগ পাচ্ছেন ব্রিটেনের অমুসলিম নারী-পুরুষরা।

স্কাই নিউজের খবরে প্রকাশ, রোববার সকাল থেকে ব্রিটেনের নানা এলাকার মসজিদের দরজা খোলে দেওয়া হয় অমুসলিম দর্শনার্থীদের জন্য। এই কর্মসূচিতে ইউরোপের অন্যতম বৃহত্তর ধর্মীয় প্রতিষ্ঠান ইস্ট লন্ডন মসজিদে অমুসলিমদের উপচেপড়া ভিড় হয়। এবারও এর ব্যতিক্রম হয়নি।

মুসলিম উম্মাহ এবং ইসলাম সম্পর্কে জানানোর পাশাপাশি অন্য ধর্মাবলম্বীদের সাথে মুসলিমদের হৃদ্যতা বাড়ানোর লক্ষ্যে মুসলিম কাউন্সিল অব ব্রিটেন এ কর্মসূচিতে সার্বিক তত্ত্বাবধান করছে। আজ ২৫০টি মসজিদ ঘুরে দেখবেন অমুসলিমরা।

মুসলিম কাউন্সিল অব ব্রিটেন সূত্র জানিয়েছে, ভিজিট মাই মস্ক কর্মসূচি উপলক্ষে আজ ব্রিটেনের বিভিন্ন এলাকার প্রায় আড়াইশ’ মসজিদ অমুসলিমদের জন্য সারাদিন উন্মুক্ত থাকবে; যেখানে অমুসলিমরা এসে মুসলিম উম্মাহ এবং ইসলাম সম্পর্কে জানার সুযোগ পাবেন।

২০১৫ সালে ভিজিট মাই মস্ক কর্মসূচির উদ্বোধন করে মুসলিম কাউন্সিল অব বৃটেন (এমসিবি)। এই কর্মসূচি উপলক্ষে ক্ষমতায় থাকাকালীন ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন মসজিদ পরিদর্শনে এসেছিলেন। এমনকি বর্তমান প্রধানমন্ত্রী থেরেসা মে গতবছর মসজিদ পরিদর্শনে এসেছিলেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ