বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ ।। ২৩ আশ্বিন ১৪৩৩ ।। ২৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নারায়ণগঞ্জে রোলিং কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি, শৃঙ্খলা ফেরার আশা ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই জ্বালানি আমদানিতে ৩১০ কোটি ডলার ঋণ নিচ্ছে সরকার ইজতেমা উপলক্ষে খেলাফত মজলিসের সঙ্গে আঞ্জুমানে হেফাজতের মতবিনিময় তুরস্কে দুই বছরের কুরআন শিক্ষায় বৃত্তি পেলেন ৭ বাংলাদেশি নারী ইফার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা নির্ধারণে জরুরি নির্দেশনা জামিআ দারুল উলূম মতিঝিলের সিনিয়র মুহাদ্দিস মাওলানা নজরুল ইসলামের ইন্তেকাল ইউক্রেনে রাতভর রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় ৫ শিশুসহ নিহত ২৮ ৮ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি

কাশ্মীরে ঘুরতে গেলে হোটেল ভাড়া ও খাবার ফ্রি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রায় দুই সপ্তাহ ধরে কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণরেখা বরাবর পাক-ভারত উত্তেজনা চলছে এবং তা ক্রমশ বাড়ছে। সীমান্ত দু'দেশের সেনাদের মধ্যে মাঝে মাঝেই চলছে গোলাগুলি। তিন দিন ধরে জম্মু ও কাশ্মিরের কুপওয়ারা জেলায় সন্ত্রাসবিরোধী অভিযান চালাচ্ছে ভারতীয় সেনাবাহিনী।

এসবের প্রভাবে গত কয়েক সপ্তাহে কাশ্মীরের পর্যটন এলাকাগুলোতে দর্শনার্থীদের সংখ্যা নেহাতই কম। ফলে সমস্যায় পড়েছেন কাশ্মীরের হোটেল মালিকেরা। এর সুরাহায় অভিনব উপায় খুঁজলেন তারা।

ভারতীয় একটি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ‘কান্ট্রিসাইড ট্যুর অ্যান্ড ট্রাভেলস’ নামে একটি ফেসবুক পেজে সম্প্রতি একটি পোস্ট দেওয়া হয়। এতে কাইজার নামের একটি হোটেলের কর্তৃপক্ষ পর্যটকদের কাশ্মীরে ঘুরতে যাওয়ার আবেদন জানিয়েছে।

ওই পোস্টে বলা হয়, যতদিন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে না, ততদিন পর্যটকদের বিনামূল্যে হোটেলের ঘর দেবে কাইজার হোটেল কর্তৃপক্ষ। সেই সঙ্গে খাবারের ব্যবস্থাও তারা করবে। সূত্র: এবেলা

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ