বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা আজিজুর রহমান জালন্ধরীর ইন্তেকাল টেকসই নেতৃত্বের চ্যালেঞ্জে ইসলামি দলগুলো মসজিদে নববীর কোরআন ও হাদিস শিক্ষার কার্যক্রম পরিদর্শনে মদিনার গভর্নর ‘জাতীয় জীবনের সর্বক্ষেত্রে দায়িত্বশীল নেতৃত্বে জমিয়তকে এগিয়ে আসতে হবে’ শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী আল-আজহারে দারুল আরকামের ১৫ শিক্ষার্থীর উচ্চশিক্ষার সুযোগ, সংবর্ধনা অনুষ্ঠিত জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮ ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

ভারতের উদ্দেশ্যে এরদোগানের বিশেষ বার্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান ভারত সরকারের উদ্দেশ্যে বলেছেন, আটক ভারতীয় পাইলটকে মুক্তি দিয়ে পাকিস্তান যে ইতিবাচক মানসিকতা দেখিয়েছে তাকে অবশ্যই অভিনন্দন জানাতে হবে। আমরা আশা করি যে ভারতের বন্ধুরা একইভাবে ইতিবাচক পদক্ষেপ ও উদার মানসিকতা দেখাবে।

আগামী ৩১ মার্চ আসন্ন স্থানীয় নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে শনিবার উত্তরাঞ্চলীয় ট্রাবজন শহরে একটি গণ সমাবেশে তিনি এ কথা বলেন। খবর আনাদলু এজেন্সির।

যুদ্ধ কোনো দেশের জন্যই কল্যাণকর নয় ইঙ্গিত দিয়ে এরদোগান বলেন, ‘তীব্র উত্তেজনা এবং আগুন জ্বালানো তেল কারও উপকারে আসে না।’

চলমান উত্তেজনা নিরসনে তুরস্ক সবধরনের সহায়তা করবে জানিয়ে তিনি বলেন, পাক-ভারত চলমান উত্তেজনা নিরসনে যা কিছু দরকার তা করতে প্রস্তুত রয়েছে তুরস্ক।

তিনি আরো বলেন, ‘আমরা ভারত ও পাকিস্তানের মধ্যে সংকট সমাধানে আমাদের যা করতে হবে তা নিশ্চিত করব এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তুরস্কের প্রচেষ্টা অব্যাহত থাকবে।’

প্রসঙ্গত, গত ২৭ ফেব্রুয়ারি ভারতীয় বিমান ভূপাতিত করার পর পাইলট অভিনন্দনকে আটক করে পাকিস্তান সেনাবাহিনী। সেখানে দুই দিনের বেশি আটক থাকেন তিনি। তার একটি ভিডিও প্রকাশ করে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর। ভিডিওতে পাইলট অভিনন্দন পাকিস্তান সেনাবাহিনীর প্রশংসা করে।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী ইমরান খানের ঘোষণার পর শুক্রবার রাতে তাকে পাঞ্জাবের ওয়াগাহ সীমান্ত দিয়ে ভারতের কাছে হস্তান্তর করে পাকিস্তান।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ