বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ ।। ২৩ আশ্বিন ১৪৩৩ ।। ২৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নারায়ণগঞ্জে রোলিং কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি, শৃঙ্খলা ফেরার আশা ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই জ্বালানি আমদানিতে ৩১০ কোটি ডলার ঋণ নিচ্ছে সরকার ইজতেমা উপলক্ষে খেলাফত মজলিসের সঙ্গে আঞ্জুমানে হেফাজতের মতবিনিময় তুরস্কে দুই বছরের কুরআন শিক্ষায় বৃত্তি পেলেন ৭ বাংলাদেশি নারী ইফার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা নির্ধারণে জরুরি নির্দেশনা জামিআ দারুল উলূম মতিঝিলের সিনিয়র মুহাদ্দিস মাওলানা নজরুল ইসলামের ইন্তেকাল ইউক্রেনে রাতভর রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় ৫ শিশুসহ নিহত ২৮ ৮ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি

৮ বছর পর আরবদের বৈঠকে সিরিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দীর্ঘ আট বছর পর সিরিয়া আবার আরব দেশগুলোর একটি বৈঠকে যোগ দিয়েছে।২০১১ সালের পর থেকে সিরিয়াকে আরব দেশগুলোর বৈঠকে বসতে দেয়া হয়নি।

গতকাল (৩ মার্চ) রোববার জর্দানের রাজধানী আম্মানে আরব আন্তঃসংসদীয় ইউনিয়নের ২৯তম বৈঠকে যোগ দেন সিরিয়ার পার্লামেন্ট স্পিকার হাম্মুদা সাব্বাগ।

বৈঠকে ‌১৬টি আরব দেশের পার্লামেন্ট স্পিকার এবং বাকি আরব দেশগুলোর সংসদীয় প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এ বছরের বৈঠকে আলোচনার মূল বিষয় হচ্ছে, জেরুসালেম তথা বায়তুল মুকাদ্দাস স্বাধীন ফিলিস্তিনের চিরস্থায়ী রাজধানী।

উল্লেখ্য, দামেস্ক গতমাসে বৈঠকে সিরিয়ার পার্লামেন্ট স্পিকারকে আমন্ত্রণ জানানোর বিষয়টি জানিয়েছিল।

গত ৩ ফেব্রুয়ারি সিরিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদ দৃঢ় আশা ব্যক্তি করে বলেছিলেন, তার দেশ শেষ পর্যন্ত আবার আরব লীগে ফিরে যাবে।

অারএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ